Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

জানেন, কেন হিন্দুদের সঙ্গেই রোজা ভাঙতে চান এই মুসলিম যুবক?

কিন্তু কেন এমনটা করতে গেলেন ওই যুবক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৭, ১২:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৭, ১২:১৭

options
link
জানেন, কেন হিন্দুদের সঙ্গেই রোজা ভাঙতে চান এই মুসলিম যুবক? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু-মুসলমান সম্প্রীতি দেশের ঐতিহ্য। কিন্তু সাম্প্রতিক অতীতে বারবারই যেন তা ক্ষুণ্ণ হয়েছে। কখনও সংখ্যালঘু সম্প্রদায়ের হেনস্তার শিকার হয়েছে সংখ্যাগুরুরা। উলটো ঘটনার নমুনাও কম নয়। আর এসবের মধ্যেই অন্যরকম বার্তা নিয়ে হাজির হলেন এক মুসলিম যুবক।

‘জরুরি অবস্থা দেশের গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম অধ্যায়’ ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইদের প্রাক্কালে ইন্ডিয়া গেটের সামনে যাঁরা যাচ্ছেন তাঁরাই অবাক হচ্ছেন। স্থাপত্য থেকে তাঁদের নজর সরে যাচ্ছে এক যুবকের দিকে। চোখে কালো কাপড় বাঁধা। হাতে ধরা প্ল্যাকার্ড। আর সেখানেই তিনি লিখে রেখেছেন, তিনি একজন মুসলমান, রমজান মাসে রোজা করেছেন। কিন্তু ইদে সেই রোজা ভাঙতে চান হিন্দুদের সঙ্গে খাওয়াদাওয়া করেই। বহু মানুষই ওই যুবকের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। সম্প্রতি সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বহু মানুষ তারিফ করছেন এই যুবকের।

লকার থেকে মূল্যবান সামগ্রী হারানোর দায় নেবে না ব্যাঙ্ক ]

কিন্তু কেন এমনটা করতে গেলেন ওই যুবক? আসলে এটাও একটা সামাজিক পরীক্ষা। সাম্প্রতিক অতীতে গোটা বিশ্বেই মুসলিমদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলেই জানা যাচ্ছে। শুধু ভারত নয়, ভিনদেশেও একই রকম হেনস্তার ঘটনার সম্মুখীন হতে হচ্ছে মুসলিমদের। সন্ত্রাসের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের একাংশের যোগ নিয়ে সরব গোটা বিশ্ব। এবং তার জেরেই নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় গোটা বিশ্বের মুসলমানদের। ম্যাঞ্চেস্টার হামলার পর তাই একরকম পরীক্ষা চালিয়েছিলেন মুসলমানরা। আম আদমির কাছে গিয়ে তাঁরা বলেছিলেন, যদি বিশ্বাস করো, তাহলে একজন মুসলিমকেও আলিঙ্গন করতে দ্বিধা কোরো না। এই যুবকের কাজও সেরকমই আরেকটা পরীক্ষারই অংশ। রোজা ভাঙা মুসলমানদের কাছে বিশেষ একটি বিষয়। সেখানে হিন্দুদের এক মুসলিম যুবক শুধু নিমন্ত্রণই করেননি, হিন্দু ভাইদের সঙ্গেই রোজা ভাঙবেন বলে জানিয়েছেন। সামগ্রিকভাবে মুসলিম বিদ্বেষের মধ্যে নিঃসন্দেহে তা এক অন্যরকম বার্তা। অসহিষ্ণুতার বাতাবরণের মধ্যেই সম্প্রীতির নমুনা।

[ রিয়ালিটি শোয়ে নজর কাড়তে পোশাক খুললেন তারকা, ভাইরাল ভিডিও  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

পরীক্ষার ফলও বেশ আশাপ্রদ। নেটদুনিয়ায় এই ভিডিওয় যে মন্তব্য আসছে, তাতে বোঝা যাচ্ছে এখনও দেশে দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের সূত্রটি ছিন্ন হয়নি। কোথাও কোথাও খারাপ কোনও ঘটনা যে ঘটছে না যে তা নয়। কিন্তু তার জন্য দুই সম্প্রদায়েরই সমস্ত মানুষ দায়ী হতে পারে না। এই যুবকের কাজ ও এই ভিডিও যেন দেশের মানুষকে আবার ধর্ম-বিভেদহীন উৎসব পালনের ইচ্ছেটিকে জাগিয়ে তুলল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.