Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

পরকীয়া নিয়ে সন্দেহ, স্ত্রীকে বেলচা দিয়ে পিটিয়ে খুন করলেন স্বামী!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ১৬:৫৬

options
link
পরকীয়া নিয়ে সন্দেহ, স্ত্রীকে বেলচা দিয়ে পিটিয়ে খুন করলেন স্বামী! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়া সম্পর্কে জড়িয়েছে, এই সন্দেহে স্ত্রীকে বেলচা দিয়ে পিটিয়ে খুন করলেন স্বামী। সোমবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুর জেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মতিলালের বাড়ি সীতাপুরের মহম্মুদাবদ থানার অন্তর্গত গ্রামে। অন্যদিকে কাছেই বড্ডুপুরওয়া গ্রামের একটি ইটের ভাটায় কাজ করতেন তাঁর স্ত্রী রজনী। ভাটার ভিতরেই শ্রমিকদের জন্য কুঁড়ে ঘরে থাকতেন তিনি। মতিলালের সন্দেহ করতেন, স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সোমবার সকালে ওই বিষয়ে দুজনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় মেজাজ হারিয়ে ইট ভাটায় ব্যবহৃত বেলচা দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করেন মতিলাল। বেলচার একাধিক আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রজনীর।

Advertisement

 

[আরও পড়ুন: ওজনযন্ত্রের কারসাজিতে হাপিস রেশন! ফাঁকিবাজি রুখবে ‘ওয়েয়িং স্কেল’]

এসপি দীনেশ কুমার জানিয়েছেন, পরকীয়া সন্দেহে ২৭ বছরের রজনীকে হত্যা করেছে মতিলাল। ঘটনাস্থলের কাছ থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। 

 

[আরও পড়ুন: বিজেপির ‘বঞ্চনা’ সভায় যোগ, বুধে কলকাতায় ঝটিকা সফর অমিত শাহর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.