সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুতিকোরিনে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানার উৎপাদন বন্ধের দাবিতে জোট বেঁধেছিলেন সাধারণ বাসিন্দারা৷ পরিবেশ দূষণ রোধে জীবন দিয়ে গড়ে তুলেছিলেন প্রতিবাদ৷ স্থানীয়দের মিলিত প্রতিবাদের থামাতে গুলি চালায় পুলিশ৷ পুলিশের ছোড়া গুলিতে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, জনতাকে ছত্রভঙ্গ করতে কেন গুলি চালাল পুলিশ? নিরস্ত্র মানুষের উপর পুলিশের গুলি চালানোর ঘটনায় দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করলেন এক আইনজীবী৷
[১৫ বছরের কিশোরকে লাগাতার যৌন নিগ্রহ, গ্রেপ্তার শিক্ষিকা]
আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে আইনজীবী জিএস মানিস জানান, তুতিকোরিনের ঘটনায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হোক সিবিআই তদন্ত৷ সিবিআই তদন্তের আর্জি জানিয়ে দায়ের করা মামলা গ্রহণ করে আদালত৷ আগামী সোমবার এই মামলার শুনানি৷
অন্যদিকে, আজ তুতিকোরিন ঘটনার প্রতিবাদে চলছে বনধ৷ আন্দোলনকারীদের ডাকা এই বনধে সমর্থন জানিয়েছে কংগ্রেস৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধরা জারি রাখা হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা৷ বনধের দিনে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে৷
[২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র]
পরিবেষ দূষণ রুখতে সাধারণ মানুষের গড়ে তোলা প্রতিবাদের মুখে পড়ে অবশেষে পিছু হটার সিদ্ধান্ত নেয় স্টারলাইট সংস্থা৷ এর আগেও তুতিকোরিনে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা তৈরির উপর স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ৷ হাই কোর্টের তরফে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা সম্প্রসারণের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরই প্রকল্প গুটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তুতিকোরিনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দেয়৷ কেন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ল তার ব্যাখ্যাও চেয়ে ঘটনার কড়া নিন্দা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১