সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বেজেছিল৷ সম্মান জানাতেই উঠে দাঁড়িয়েছিলেন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলে৷ ঠিক সেই সময়ই প্রেক্ষাগৃহে বসেছিলেন নয় জন ব্যক্তি৷ তাঁদের মধ্যে তিনজন আবার ব্যস্ত ছিলেন ছবি তুলতে৷ প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে জাতীয় সংগীতের অবমাননার দায়ে তিনজনকে বেধড়ক মারল প্রেক্ষাগৃহের অপর ২০ জন ব্যক্তি৷ জানা গিয়েছে সেই তিনজনের মধ্যে দু’জন মহিলা ছিলেন৷ চেন্নাইয়ের সিনেমা হলে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা৷
রবিবার চেন্নাইয়ের কাশী থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলেন তিন কলেজ পড়ুয়া৷ তাঁদের নাম ভিজি, সবরিতা ও শীলা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সংগীত চলার সময় ওই তিন ছাত্র-ছাত্রী ছবি তুলছিলেন৷ সেই সময় কেউ তাঁদের বাধা না দিলেও, বিরতির সময় বিজয়কুমার নামের এক ব্যক্তি তাঁদের এহেন আচরণের জন্য হুমকি দেন৷ আর তখনই দু’পক্ষের মধ্যে বচসা বাধে৷ তখনই বিজয়কুমার-সহ প্রেক্ষাগৃহের বাকিরা ওই তিন ছাত্র-ছাত্রীর উপর চড়াও হন৷ তাঁদের মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়া হয় বলে ওই তিন পড়ুয়ার অভিযোগ৷
এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার প্রেক্ষাগৃহ চত্ত্বরে উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে৷ বিজয়কুমার এই অভিযোগ সত্যি স্বীকার করে জানিয়েছেন, “জাতীয় সংগীত চলার সময় ওই তিন পড়ুয়া সংগীতের অবমাননা করে সেলফি তুলছিল৷ আর সেটাই আমাদের পছন্দ হয়নি৷”
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?