সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না দিল্লিতে। উত্তর-পূর্ব দিল্লিতে অশান্তির সূত্রপাতের পর আটদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার উপদ্রুত এলাকা থেকে আরও তিনটি দেহ উদ্ধার হয়েছে। গোকুলপুরি এলাকার নর্দমা থেকে মিলেছে একটি দেহ। চাঁদবাগ সংলগ্ন ভাগীরথী বিহারের খাল থেকে আরও দু’টি দেহ মিলেছে। তবে কারোর পরিচয় জানা যায়নি বলেই খবর। এদিকে উত্তর-পূর্ব দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬।
Delhi Police officials at the spots confirm that three bodies have been recovered today; one from a canal in Gokalpuri and two from Bhagirathi Vihar canal. #DelhiViolence
Advertisement— ANI (@ANI) March 1, 2020
পুলিশ সূত্রে খবর, গোকুলপুরির ওই নর্দমাটি থেকে এর আগে আরও চারটি দেহ উদ্ধার হয়েছিল। এমনকী আইবি আধিকারিক অঙ্কিত শর্মারও দেহে মিলেছিল ওই নর্দমায়। অশান্তি চলাকালীন এদের খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া দেহগুলিতে পচন ধরে গিয়েছিল বলে খবর।
[আরও পড়ুন : শুধরোলেন না কপিল! বিজেপি নেতার মিছিলে ফের ‘গোলি মারো’ স্লোগান]
২২ ফেব্রুয়ারি থেকে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায় CAA বিরোধী সমর্থকরা আন্দোলন শুরু করে। সেই বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি বাঁধে। দ্রুত সেই হিংসা ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির মউজপুর, গোকুলপুরি, ভজনপুরা-সহ একাধিক এলাকায়। পাথরের ঘায়ে, গুলির আঘাতে জখম হন বহু মানুষ। ঘরছাড়া হয় অনেকে। পাঁচদিন পর পরস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। উপদ্রুত এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা চলছে। ঠিক তখনই নতুন করে দেহ উদ্ধার হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে।
[আরও পড়ুন : মসজিদের জমিতে গুরুদ্বার! দিল্লির হিংসায় মুসলিমদের বাঁচানোর পুরস্কার পেলেন শিখরা]
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার