Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
TMC's rebel Camp

খাসতালুক দক্ষিণ কলকাতাও হাতছাড়া মমতার, ‘বিদ্রোহী’ শিবিরে মালা রায়-সায়নী ঘোষ! সংখ্যা কত দাঁড়াল?

বিদ্রোহীদের দলত্যাগ বিরোধী আইনে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে, তৃণমূলের অন্দরের এই বিরোধী ব্লককে খুব শীঘ্রই স্বীকৃতি দিতে পারেন স্পিকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৯:৩৯

options
link
খাসতালুক দক্ষিণ কলকাতাও হাতছাড়া মমতার, ‘বিদ্রোহী’ শিবিরে মালা রায়-সায়নী ঘোষ! সংখ্যা কত দাঁড়াল? zoom
ফাইল ছবি।
Advertisement

যত দিন যাচ্ছে সংসদে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে ‘ভিড়’ যেন ততই বাড়ছে। দিন দুই আগে তৃণমূল সাংসদদের একটা বড় অংশ দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেন। শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে সেদিনই তৈরি হয় ‘বিদ্রোহী’ ব্লক। সেই ব্লকে নাকি ভিড় ক্রমশ বাড়ছে। অন্তত বিদ্রোহীদের তেমনটাই দাবি।

কিন্তু প্রশ্নটা হল, ওই বিদ্রোহীদের সংখ্যাটা ঠিক কত? তারা আদৌ দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে যেতে পারবেন তো? বিদ্রোহী শিবিরের দাবি, তাঁদের হাতে সাংসদ সংখ্যা কুড়ির বেশি। সেদিন নাকি ১৬ জন তৃণমূল সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। আরও দু’জন সেদিনের বৈঠকে ভারচুয়ালি ছিলেন। তাঁরাও নাকি সই করেছেন ওই চিঠিতে। এর মধ্যে বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবারই দিল্লিতে উড়ে যান দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক, মমতার রাজনৈতিক লড়াইয়ের অন্যতম পীঠস্থান সেখানে নিজের বিশ্বস্ত মালাকে টিকিট দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এমনকী কদিন আগে বিদ্রোহ রুখতে যে নতুন কমিটি মমতা গড়েছিলেন সেখানেও মালা রায়কে মহিলা তৃণমূলের সভানেত্রী করা হয়েছিল। সেই মালা রায়ই নাকি এবার বিদ্রোহী শিবিরে। তৃণমূলের বহিষ্কৃত মুখপাত্র ঋজু দত্ত সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন। চমকের আরও বাকি আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে সেনাপতির মতো সম্মান দিয়েছিলেন। যাকে কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যুব সভানেত্রীর পদে বহাল রাখার সিদ্ধান্ত নেন, সেই সায়নী ঘোষও নাকি ওই বিদ্রোহী শিবিরে সই করতে চলেছেন। অন্তত ঋজু দত্তর তেমনটাই দাবি। বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাও। সব মিলিয়ে সংখ্যাটা ২২-২৩ পর্যন্ত হতে পারে। তবে সরকারিভাবে এ পর্যন্ত সই করেছেন ১৯ জন। 

এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং মহুয়া মৈত্র ছাড়া আর কেউ রইলেন না। ফলে বিদ্রোহীদের দলত্যাগ বিরোধী আইনে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে, তৃণমূলের অন্দরের এই বিরোধী ব্লককে খুব শীঘ্রই স্বীকৃতি দিতে পারেন স্পিকার। দু’একদিনের মধ্যেই ওই ব্লককে স্বীকৃতি দিতে পারেন স্পিকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.