সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল বাঘটি। সেই অপরাধের খেসারত দিতে হল বাঘটিকে। বিষ মিশিয়ে বাঘটিকে হত্যা করা হল। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কে। ইতিমধ্যেই বিষ মেশানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল ওই বাঘটি। স্বভাবমতোই শিকার করা মোষ ফেলে রেখে চলে গিয়েছিল সে। তখনই মৃত মোষের গায়ে বিষ মাখিয়ে দেওয়া হয়। পরে মোষের মাংস খেতে ফিরে আসে বাঘটি। বিষ মেশানো মাংস খেয়েই বাঘটির (Tiger Death) মৃত্যু হয়। ছত্তিশগড় বন সংরক্ষণ বিভাগের প্রধান নরসিং রাও পিভি জানিয়েছেন, “মৃত বাঘটি প্রাপ্ত বয়স্ক। তার বয়স আট বছর। সম্ভবত রবিবার বিষাক্ত মাংস খেয়েছিল বাঘটি। সোমবার তার মৃতদেহ পাওয়া যায়।” জানা গিয়েছে, মধ্য প্রদেশের একটি টাইগার রিজার্ভ থেকে চলে এসেছিল বাঘটি।
[আরও পড়ুন: মহাত্মা গান্ধীর খুনি গডসের নামে রাস্তা কর্ণাটকে, খবর চাউর হতেই ফলক সরাল প্রশাসন]
বাঘের মৃতদেহ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বন দপ্তর। তখনই জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের একটি গৃহপালিত মোষের শিকার করেছিল বাঘটি। তখন থেকেই সন্দেহের তালিকায় ধরা হয় গ্রামবাসীদের। জেরা করা হয় দু’জন সন্দেহভাজনকে। তবে সেই সময়ে বাঘের মৃত্যুর কারণ অজানা ছিল বনকর্মীদের। অনুমান করেছিলেন বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে বাঘটির। পরে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যে বিষ মেশানো খাবার থেকেই মৃত্যু হয়েছে বাঘটির।
এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন পশুপ্রেমীরা। মিতু গুপ্তা নামে এক পশুপ্রেমী জানিয়েছেন, গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ককে টাইগার রিজার্ভ (Tiger Reserve) করার নির্দেশ দিয়েছে ছত্তিশগড় সরকার। কিন্তু বন দপ্তরের গাফিলতিতে সেই কাজ থমকে রয়েছে। বনকর্মীরাও এই বিষয়ে উদাসীন। সেই কারণেই ক্ষতিগ্রস্থ হচ্ছে পশুরা।”
[আরও পড়ুন: উপনির্বাচনে অখিলেশকে সমর্থন কংগ্রেসের, বিজেপি বিরোধিতায় মমতার পথে সোনিয়ারা]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে