সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে রাজধানী দিল্লিতে বুধবার বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল৷ বিক্ষোভ দেখাতে গিয়ে আটক তৃণমূল সাংসদরা৷ কোনও মহিলা পুলিশ ছাড়াই পুলিশ তৃণমূলের মহিলা সাংসদের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়৷ তিনি বলেন, “বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করতে হবে৷ পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না৷”

এদিন দলের সংসদীয় বৈঠকে পরিকল্পনা হয়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হবে৷ নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভের পরিকল্পনা করেন তৃণমূল সাংসদরা৷ সেইমতো পোস্টার, ব্যানার-সহ ৭ রেসকোর্স রোডের দিকে এগোতে থাকেন তৃণমূল সাংসদরা৷

বিক্ষোভের আগাম খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন ছিল প্রচুর পুলিশবাহিনী৷ রেসকোর্সের কাছে আটকানো হয় তৃণমূল সাংসদদের৷ তাঁদের আটক করে দিল্লি পুলিশ৷ একটি বাসে করে সাংসদদের স্থানীয় তুঘলক থানায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ তৃণমূল সাংসদদের হেনস্তা করেছেন বলেও অভিযোগ তৃণমূল নেতাদের৷

সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার