Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

CoWIN থেকে ফাঁস হয়েছে দেশবাসীর ব্যক্তিগত তথ্য! এফআইআর দায়ের ডেরেক ও’ব্রায়েনের

এর আগে একই অভিযোগ করেছিলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৩, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৩, ১৮:৫২

options
link
CoWIN থেকে ফাঁস হয়েছে দেশবাসীর ব্যক্তিগত তথ্য! এফআইআর দায়ের ডেরেক ও’ব্রায়েনের zoom

নন্দিতা রায়, নয়াদিল্লি: কোভিড টিকাকরণের (COVID vaccine) জন্য নাম নথিভুক্ত করার জন্য কোউইন অ্যাপ (Co-WIN) ব্যবহার করতে হয়েছিল দেশবাসীকে। আর সেই অ্যাপ থেকেই ফাঁস হয়ে গিয়েছে বহু ভারতীয়র ব্যক্তিগত তথ্য! এমনই বিস্ফোরক অভিযোগ এনে লালবাজার থানার সাইবার সেলে এফআইআর দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

ডেরেকের (Derek O’Brien) অভিযোগ, এই অ্যাপে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন ফেসবুক, এনপিআর স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ডের মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে হত। আর এর ফলে ঠিকানা, জন্মতারিখ, পরিবারের অন্য সদস্যদের নামের মতো বহু স্পর্শকাতর তথ্য সেখানে রয়ে গিয়েছে। সেই তথ্যই ফাঁস হয়েছে।

Advertisement

তৃণমূল সাংসদের দাবি, তাঁর জন্মতারিখ, পাসপোর্টের বিস্তারিত বিবরণ, মোবাইল নম্বরের মতো জরুরি সমস্ত তথ্য ফাঁস করা হয়েছে ‘টেলিগ্রাম’ অ্যাপে। পরে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য থেকে জানতে পেরেছেন দেশের বহু মানুষের ব্যক্তিগত তথ্য টেলিগ্রামে সকলের সামনে ফাঁস করে দেওয়া হয়েছে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপের আরজি জানিয়েছেন তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, কোউইনের বিরুদ্ধে এমন অভিযোগ কিন্তু প্রথম নয়। মাত্র কয়েকদিন আগেই তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে অভিযোগ এনেছিলেন ইউজারদের তথ্য ফাঁস হওয়ার। তবে কেন্দ্র এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। একই অভিযোগ করতে দেখা গিয়েছে, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পুত্র কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.