Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Sonam Wangchuk

জেলে ‘র‌্যাঞ্চো’, সোনমের গ্রেপ্তারির মামলা বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্ট

ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৬, ২০:৫৩

options
link
জেলে ‘র‌্যাঞ্চো’, সোনমের গ্রেপ্তারির মামলা বৃহস্পতিবার শুনবে সুপ্রিম কোর্ট zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ ‘গণবিক্ষোভে’ গ্রেপ্তার হয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি রাজস্থানের যোধপুর জেলে বন্দি। সোনমোর স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো ‘র‌্যাঞ্চো’র জেলমুক্তি চেয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সোনমের গ্রেপ্তারির মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

লাদাখে ‘গণবিক্ষোভে’র ২ দিন পর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। বিক্ষোভ চলাকালীন এক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনমের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে তিনি গ্রেপ্তার হন। সূত্রের খবর, গ্রেপ্তারির পরই সোনমকে লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে। মেলে না জামিনও। সোনমের সঙ্গেও তেমনটা হতে পারে বলে তাঁর অনুগামীদের আশঙ্কা। এদিকে গ্রেপ্তারির পর লেহ-তে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কড়া পুলিশি প্রহরায় রাখা হয় গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.