Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকার নোট

রাস্তায় ছড়িয়ে ৫০০ ও ১০০০ প্রচুর টাকার নোট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০১৬, ১৫:৩৪

options
link
ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকার নোট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকার নোট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার কর্ণাটকের রাইচুর জেলায় টাকা বোঝাই একটি ট্রাক হঠাৎই রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার ফলে  ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। ট্রাকের ভিতর এই সমস্ত বাতিল নোটগুলি কাগজে মুড়ে রাখা ছিল। নোটে মোড়া কাগজ খুলে যাওয়ার ফলে এবং ট্রাক উল্টে যাওয়ার পর সেই নোটের বান্ডিল বেরিয়ে আসে এবং তা রাস্তায় ছড়িয়ে পরে।

Advertisement

ট্রাক উল্টে রাস্তায় টাকা ছড়িয়ে পড়ার ঘটনাটি দেখে এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু নোট রাস্তায় পরে থাকতে দেখেও সাধারণ মানুষ টাকা থেকে বিমুখ।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.