Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Muslim Community

‘উগ্রপন্থায় বিশ্বাসী নন মুসলমানরা’, ভারতে এসে ‘সৌভ্রাতৃত্বের বার্তা’ ইসলামী সংগঠনের নেতার

ভারত সফরে এসে অক্ষরধাম মন্দিরেও যান আল ইসা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৩, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৩, ১৫:৪৪

options
link
‘উগ্রপন্থায় বিশ্বাসী নন মুসলমানরা’, ভারতে এসে ‘সৌভ্রাতৃত্বের বার্তা’ ইসলামী সংগঠনের নেতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আসল মুসলমানরা বিশ্বাস করেন না উগ্রপন্থায়!” ভারত সফরে এসে এমনই মন্তব্য করলেন ‘মুসলিম ওয়ার্ল্ড লিগে’র সাধারণ সম্পাদক শেখ মহম্মদ বিন আব্দুল করিম আল ইসা (Muhammad bin Abdul Karim Al-Issa)। শুক্রবার নয়াদিল্লির জামা মসজিদে (Jama Masjid) দাঁড়িয়ে তিনি বলেন, ”মুসলমানরা (Muslim Community) ভালবাসায় বিশ্বাস করেন, তাঁরা জোর দেন মানবতায়।”

প্রসঙ্গত, ইসলাম ধর্মের বিশ্বখ্যাত সংগঠন এই ‘মুসলিম ওয়ার্ল্ড লিগ’ (Muslim World League)। যার সাধারণ সম্পাদক আল ইসা। ধারেভারে বিশ্বের মুসলিম সমাজের কাছে গুরুত্ব রয়েছে তাঁর। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আল মুসার এই বার্তা কার্যকরি ভূমিকা পালন করতে পারে। কারণ হিসেবে দাবি, তিনি মূলত শান্তির কথা বলেছেন। যা নিয়েই বারবার অভিযুক্তের তালিকায় ওঠে মুসলিম ধর্মের একাংশ! দাবি, একাধিক সন্ত্রাসমূলক কাজে মুসলিমদের ব্যবহার নিয়েও প্রশ্ন ওঠে মুহুর্মুহু! আর এই পরিস্থিতিতেই আব্দুল করিম ইসার এমন সওয়াল তাৎপর্যের বলেই মত।

Advertisement

[আরও পড়ুন: ‘ছেলে চাই, মেয়ে কেন?’, রাগে দু’দিনের শিশুকন্যাকে গলা টিপে খুন দিদিমার!]

জামা মসজিদের ‘খুতবাহে’, ‘মুসলিম ওয়ার্ল্ড লিগে’র প্রতিনিধি বলেন, ”একজন সত্যিকারের মুসলমান সবসময় উচ্চস্তরের মানবিকতা নিয়ে চলেন। তিনি ইসলামের ভাল দিকের প্রচার করেন বারবার। ইসলাম ধর্মের সম্মান রক্ষার চেষ্টা করেন।” ইসার কথায়, ”বিপথগামী মুসলমান আল্লার পথে বিশ্বাস করেন না! একজন আসল ইসলাম ধর্মের প্রতিনিধি ভালবেসে জয়ের কথা ভাবেন রোজ।” তিনি আরও বলেন, ”মুসলমানরা তাঁর দেশের সংবিধানে বিশ্বাস করেন। দেশের সংস্কৃতিতে ভরসা রাখেন। মানুষকে একজোট করতে চেষ্টা করেন, ভাঙতে বা অশান্তি করতে নয়!”

[আরও পড়ুন: টমেটো বেচে কোটিপতি! এক মাসেই আয় লক্ষ লক্ষ টাকা, চড়া বাজারে লক্ষ্মীলাভ কৃষকের]

উল্লেখ্য, সৌদি আরবের বাসিন্দা আল ইসা তাঁর এই ভারত সফরে দিল্লির অক্ষরধাম মন্দিরেও (Akshardham Temple) যান। তিনি সৌদি আরবের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। ২০১৬ নাগাদ ‘মুসলিম ওয়ার্ল্ড লিগে’র পদাধিকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। আব্দুল করিম আল ইসা শুধু সৌদি আরবের (Saudi Arabia) রাজনীতি নয়, বিশ্বের ইসলাম ধর্মের পরিসরেও এক গুরুত্বপূর্ণ নাম। আর তাঁর মুখেই এমন বার্তার প্রকাশে তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকেই!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.