সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দু’টি বিমান৷ মঙ্গলবার সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ হতে চলেছিল ইন্ডিগো এবং স্পাইস জেটের দু’টি বিমান৷ অল্পের বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়৷
এদিন ইন্ডিগোর বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর থামার আগেই উল্টোদিক থেকে স্পাইস জেটের একটি বিমান উড়ানের জন্য সেটির দিকে এগিয়ে আসে৷ ফলে মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয়৷ কিন্তু চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো যায়৷ ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷
Close shave happened while Indigo flight was moving towards taxiway after landing at Delhi airport&SpiceJet flight came in front fr take off
— ANI (@ANI_news) December 27, 2016
প্রসঙ্গত এদিনই ড্যাবোলিম বিমানবন্দরে বিপত্তিতে পড়ে গোয়া থেকে মুম্বইগামী জেট এয়ারওয়েজের একটি বিমান৷ রানওয়েতে আচমকাই পিছলে যায় বিমানটি৷ ঘটনায় আহত অন্তত ১৫ জন বিমানযাত্রী৷
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত