সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট জাল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। নতুন ২০০০ টাকার নোটের রঙিন ফোটকপি করে বাজারে চালানোর অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। মুম্বইয়ের এই দুই জাল নোটচক্রীকে ফটোকপি মেশিন এবং স্ক্যানার-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জেরায় দুই অভিযুক্ত রাজেন্দ্র তাখভলে এবং চেতন পাতিল স্বীকার করে নিয়েছে যে তারা নতুন ২০০০ টাকার নোট ফটোকপি করে জাল করত। আর সেই টাকায় তারা বিয়ার বারে ব্যবহার করত বলেও জানিয়েছে তারা। ইতিমধ্যে ২০০০ টাকার নোটের ৪০টি ফটোকপি বাজারে চালিয়েছে বলেও পুলিশকে জানিয়েছে রাজেন্দ্র এবং চেতন।
তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ফটোকপি মেশিন, সাদা কাগজ এবং ৩০টি ২০০০ টাকার নোটের জাল কপি উদ্ধার করে পুলিশ।
মুম্বইয়ের এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইপি ৪৮৯ (এ), (বি) এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
(সন্ন্যাসিনীর বাড়ি থেকে উদ্ধার ২৪টি সোনার বার, কোটি টাকা)
সর্বশেষ খবর
-
সংসদে ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা-সহ সব বিষয়ে আলোচনায় রাজি শাহ, জানালেন কিরেন রিজিজু
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে