সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্তানবুলে নাইটক্লাবে বন্দুকবাজের হানায় মৃত ৩৯ জনের মধ্যে দুজন ভারতীয়৷ রবিবার রাতে এ কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ইস্তানবুলে বন্দুকবাজের হামলায় মৃতদের মধ্যে যে দু’জন ভারতীয় রয়েছেন, তাঁদের মধ্যে একজন রাজ্যসভার প্রাক্তন সাংসদের পুত্র আবিস রিজভি৷ অন্যজন গুজরাটের বাসিন্দা খুশি সিনহা৷ সুষমার নির্দেশ পেয়েই বিদেশমন্ত্রকের বিশেষ প্রতিনিধি ইস্তানবুল রওনা হয়ে গিয়েছেন৷
I have a bad news from Turkey. We have lost two Indian nationals in the Istanbul attack. Indian Ambassador is on way to Istanbul. /1
Advertisement— Sushma Swaraj (@SushmaSwaraj) January 1, 2017
The victims are Mr.Abis Rizvi son of former Rajya Sabha MP and Ms.Khushi Shah from Gujarat. /2
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 1, 2017
ইংরাজি নতুন বছরকে স্বাগত জানাতে রবিবার বসফরাসের ওয়েটারওয়ের একটি নাইটক্লাবে বহু মানুষের জনসমাগম হয়৷ সেখানে উপস্থিত ছিলেন বহু বিদেশি নাগরকও৷ আচমকাই সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এলাপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বা একাধিক বন্দুকবাজ৷ রেইনা নাইটক্লাবে এদিনের হামলার পিছনে ইসলামিক স্টেট জঙ্গিদের হাত দেখছে প্রশাসন৷ ২০১৬-র জুলাইতে সেনা অভ্যুত্থানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তুরস্কে৷ রবিবারের হামলা আরও একবার তুরস্কের সেই ক্ষতকে উসকে দিল৷
(বর্ষবরণের উৎসবে বন্দুকবাজ সান্তা ক্লজের হামলা, রক্তাক্ত তুরস্ক)
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১