সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার আক্রমণের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ফের সক্রিয় আইএস৷ গোপন সূত্রে খবর পেয়ে খোদ রাজধানীতে দিল্লি থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ দল৷ পুলিশ জানিয়েছে, ধৃত দুই জঙ্গির নাম পারভেজ ও জামশেদ৷
[সত্যিই কি মানস সরোবরে রাহুল গান্ধী? ছবি ও ভিডিও ঘিরে জল্পনা]
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজধানীতে জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান শুরু করে দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল৷ দফায় দফায় পুলিশি অভিযানে ধরা পড়ে দুই আইএস জঙ্গি৷ দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র পাওয়া গিয়েছে৷ বাজেয়াপ্ত করা বেশ কিছু নথিও৷ তাদের জেরা করে দিল্লিতে গতিবিধি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷
[আধার না থাকলেও স্কুলে ভরতি, কর্তৃপক্ষকে নির্দেশ কেন্দ্রের]
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে, পারভেজ ও জামশেদ নামে ওই দু’জনকে বৃহস্পতিবার লালকেল্লার সামনে থেকে আটক করে পুলিশ৷ ম্যারাথন জেরার পর প্রকাশ্যে আসে বিষয়টি৷ পুলিশ জানতে পারে, ওই দুই যুবক কাশ্মীরের শোপিয়ান জেলার বাসিন্দা। তারা দু’জনেই আইএসের শাখা সংগঠন ইসলামিক স্টেট ইন জম্মু ও কাশ্মীর জঙ্গি গোষ্ঠীর সদস্য৷ ধৃত দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার সঙ্গে জঙ্গিযোগ প্রকাশ্যে আসার পর গ্রেপ্তারির সিদ্ধান্ত নেয় পুলিশ৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘দিল্লিতে কোনও নাশকতার পরিকল্পনা ছিল না দুই যুবকের৷’’ রাজধানী দিল্লিকে করিডোর হিসেবে ব্যবহার করার ছক ছিল দুই আইএস জঙ্গির৷
[কাঁধে চেপে হাসপাতালে যাওয়ার পথেই প্রসব মহিলার, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!