সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণ রাজধানীর বুকে৷ এবার গণধর্ষণের শিকার হলেন এক তরুণী ও এক নাবালিকা৷ অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ একজন পলাতক৷ দিল্লির আমন বিহারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷
পুলিশ সূত্রের খবর গত বুধবার সন্ধেয় দুই তরুণী তাঁদের প্রেমিকের সঙ্গে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে এনডিপিএল-এর মাঠে একটি গাছের নিচে বসে ছিলেন৷ তখনই পাঁচজন যুবক তাঁদের দিকে এগিয়ে আসে৷ নিজেদের সেখানকার নিরাপত্তারক্ষী বলে পরিচয় দেয় তারা৷ ওই দুই জুটি প্রকাশ্যে আপত্তিকর অবস্থায় রয়েছে, এমন দাবি করে চারজনকে মারধর শুরু করে৷ মেয়েদের গায়ে হাত তোলার প্রতিবাদ করায় দুই প্রেমিককে বেঁধে রেখে তারা ওই নাবালিকা ও তরুণীকে ঝোপের আড়ালে নিয়ে যায়৷ অভিযোগ, সেখানেই দুজনকে গণধর্ষণ করে ওই পাঁচ যুবক৷ বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেয় তারা৷
১৭ ও ১৮ বছরের দুই তরুণী জানিয়েছেন, পুলিশকে ঘটনার কথা জানালে পরিনতি ভাল হবে না বলেও হুমকি দেওয়া হয় তাঁদের৷ তবে সাহস করে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়৷ তাঁদের মেডিকাল পরীক্ষায় ধর্ষণের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়েছে৷ ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করে পুলিশ৷ একজনের খোঁজ চালানো হচ্ছে৷
সর্বশেষ খবর
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের