সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার মানপুর গ্রামের আকাশে নাকি দেখা গিয়েছে ভিনগ্রহীদের যান বা ইউএফও! অন্তত এমনটাই দাবি স্থানীয় একদল যুবকের৷ মোবাইল ফোনে তোলা সেই রহস্যময় উড়ুক্কু যানের কয়েকটি ছবি এতটাই ভাইরাল হয়ে গিয়েছে যে প্রশাসনকে তদন্তের নির্দেশ দিতে হয়েছে৷
স্থানীয় যুবকদের দাবি, গত বুধবার গ্রামে প্রবল বৃষ্টিপাতের পর আকাশে নাকি ওই রহস্যময় ইউএফও কয়েক সেকেন্ডের জন্য দেখা যায়! সঙ্গে সঙ্গে একজন তাঁর মোবাইলে কয়েকটি ছবি তুলে রাখে৷ সেই ছবি গ্রামবাসীদের হোয়াটস অ্যাপ গ্রুপে পোস্ট করলে, সেখান থেকে ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়৷ জেলাশাসক বিজেন্দ্র পান্ডিয়া নিজেও ওই ছবিগুলি দেখে অবাক! স্থানীয় আবহাওয়া দফতরকে ছবিগুলি পাঠিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগেও উত্তরপ্রদেশের গোরখপুর ইউএফও দেখা গিয়েছে বলে শোরগোল উঠেছিল৷ প্রতিবেদনটির সঙ্গে সেই ছবিটিও উপরে দেওয়া হয়েছে৷ ছবির সত্যতা জানা এখনও সম্ভব হয়নি৷ যে যুবকটির ফোনে এই ছবি তোলা হয়েছে, মিডিয়ায় খবরটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই সে নিখোঁজ৷ এই সেই ছবি যেটি বুধবার থেকে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

এ দেশের ইউএফও দেখতে পাওয়া অবশ্য কোনও নতুন ঘটনা নয়! ২০১৩ সালে লাদাখে ভারতীয় জওয়ানরা আকাশে এমন একটি উড়ন্ত যান দেখতে পেয়েছিলেন যার অস্তিত্ব কোনও রাডারে ধরা পড়েনি৷ ২০০৭ সালে কলকাতায় ইউএফও দেখা গিয়েছে, দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শীরা৷ ১৯৫৭ সালে পুরুলিয়াতেও ইউএফও দেখতে পাওয়ার দাবি করেন স্থানীয়রা৷
সর্বশেষ খবর
-
শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই ৫ দাবি ‘ককরোচ জনতা পার্টি’-র, মানবে কেন্দ্র?
-
জুনেই ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ঘনিষ্ঠ’ সম্পর্কের পরেও নৃশংস খুন! কৃষ্ণনগরে হস্টেলে খুদের হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নবম শ্রেণির ছাত্রী
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…