সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটটি বেআইনি ওয়েবসাইটের বিরুদ্ধে এফআইআর দায়ের করল UIDAI বা দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া৷ গ্রাহকদের কাছ থেকে বেআইনি উপায়ে আধার নম্বর সংগ্রহ ও এনরোলমেন্ট তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে ওই বেআইনি ওয়েবসাইটগুলির বিরুদ্ধে৷
ওয়েবসাইটগুলি হল- aadhaarupdate.com, aadhaarindia.com, pvcaadhaar.in, aadhaarprinters.com, geteaadhaar.com, downloadaadhaarcard.in, aadharcopy.in ও duplicateaadharcard.com৷ খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ UIDAI-এর সঙ্গে ওই ওয়েবসাইটগুলির কোনও যোগ নেই বলেও এদিন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে৷ UIDAI-এর সিইও অজয় ভূষণ পাণ্ডে পিটিআইকে বলেছেন, “নাগরিকদের কাছ থেকে আমাদের নাম করে অবৈধভাবে আধার নম্বর সংগ্রহ করছিল অভিযুক্ত ওয়েবসাইটগুলি৷ ওই ওয়েবসাইটের সঙ্গে আমাদের কোনও যোগ নেই৷”
আধার সংক্রান্ত যে কোনও সমস্যা হলে নাগরিকদের একমাত্র www.uidai.gov.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শও দিয়েছেন অজয় ভূষণ পাণ্ডে৷ আধার সংক্রান্ত তথ্যে কারচুপি করলে ১০ লক্ষ টাকা জরিমানা ও তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷ এই প্রথম নয় অবশ্য, এর আগেও ১২টি ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে মেলে এমন ১২টি অবৈধ অ্যাপও UIDAI বন্ধ করেছিল৷
সর্বশেষ খবর
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!