Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

এখনই পারমাণবিক অস্ত্র নামাতে রাজি নয় ভারত-সহ শক্তিধর দেশগুলি

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাজি নয় ভারত...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৭, ১৩:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৭, ১৩:০৮

options
link
এখনই পারমাণবিক অস্ত্র নামাতে রাজি নয় ভারত-সহ শক্তিধর দেশগুলি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের আবেদন সত্ত্বেও এখনই পরমাণু অস্ত্র নামিয়ে রাখতে রাজি নয় ভারত, পাকিস্তান, চিন, আমেরিকা বা উত্তর কোরিয়া। সম্প্রতি ১২০টিরও বেশি দেশ একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। ওই চুক্তি মোতাবেক, বিশ্বশান্তির জন্য পারমাণবিক অস্ত্র নামিয়ে রাখতে হবে। কিন্তু ওই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নয় অন্তত আটটি পরমাণু শক্তিধর দেশ। আমেরিকা, ভারত, চিন বা পাকিস্তান সরকারিভাবে পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তিতে নারাজ।

[চিনের উদ্বেগ বাড়িয়ে বঙ্গোপসাগরে বিশাল ভারতীয় নৌবহর]

গত ২০ বছর ধরে লাগাতার আলাপ আলোচনার পর শুক্রবারই রাষ্ট্রসংঘে ১২০টিরও বেশি দেশ পারমাণবিক অস্ত্র বর্জন করে আন্তর্জাতিক শান্তির পক্ষে মত দেয়। একমাত্র বিরোধী ভোট ছিল নেদারল্যান্ডসের। উল্লেখযোগ্য ঘটনা হল, এই আলোচনায় কোনওরকম উৎসাহই দেখায়নি ভারত, পাকিস্তান, আমেরিকা, চিন, ইজরায়েল বা উত্তর কোরিয়া। গতবছরের অক্টোবরই এই নিয়ে ভোটাভুটির ডাক দেয় রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক সংস্থাটির উদ্দেশ্য, বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এখনই পারমাণবিক অস্ত্র বর্জন করুক শক্তিধর রাষ্ট্রগুলি।

Advertisement

কিন্ত দেখা যায়, ভারত-সহ অন্যান্য পরমাণু শক্তিধর দেশগুলি ওই ভোটাভুটিতে উৎসাহ দেখাতে নারাজ। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি এক যৌথ বিবৃতিতে এই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সমালোচনা করেছে। কারণ তাদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির জন্য এখনই পরমাণু অস্ত্র নামিয়ে রাখার উপযুক্ত সময় নয়। এর পাশাপাশি, ওই তিন দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক আগ্রাসন রুখতে কোনও স্থায়ী সমাধান সূত্র খুঁজে দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রসংঘ। তবে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গাটার্স অবশ্য পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তাঁর আশা, পরমাণু অস্ত্র নামিয়ে রাখতে পারলে তবেই যে কোনও আন্তর্জাতিক সমস্যার মোকাবিলায় আলোচনার পথ বেছে নেওয়া হবে।

[বঙ্গোপসাগরের তীরে অত্যন্ত গোপনে কী কর্মযজ্ঞ চালাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.