সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিহারের সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে লেগেছে মধুবনী শিল্পের ছোঁয়া৷ গোটা এক্সপ্রেস ট্রেনকে মধুবনী শিল্পের রঙে রাঙিয়ে তুলেছে ভারতীয় রেল৷ যাতে সাহায্য করেছেন বিহারের মিথিলার মেয়েরা৷ ইতিমধ্যে যা নিয়ে এসেছে আন্তর্জাতিক প্রশংসা৷ ভারতীয় রেলের এই উদ্যোগকে স্বাগত জানাল রাষ্ট্রসংঘ৷
[মাওবাদীদের সঙ্গে যোগসাজশ কাশ্মীরের সন্ত্রাসীদের, গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য]
বুধবার তাদের টুইটার অ্যাকাউন্টে রেল মন্ত্রকের এই উদ্যোগের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ৷ টুইট বার্তায় আন্তর্জাতিক সংগঠনটি জানায়, ভারতীয় রেলকে সাজিয়ে তুলেছেন বিহারের মহিলারা৷ তাঁদের ঐতিহ্যবাহী মিথিলা বা মধুবনী শিল্পের ছোঁয়ায় রাঙিয়ে তোলা হয়েছে ট্রেনগুলিকে৷ এক্ষেত্রে তারা ব্যবহার করেছেন নিজেদের হাতের আঙুল, দেশলাই কাঠি ও প্রাকৃতিক উপাদান দ্বারা নির্মিত রঙের ব্রাশ৷
[২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ! কোমর বাঁধছে ইসরো]
জানা গিয়েছে, সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের নয়টি কোচকে এভাবে মধুবনী শিল্পের রঙে রাঙিয়ে তোলা হয়েছে৷ এর আগে, ভারতীয় রেলের উদ্যোগে বিহারের একাধিক স্টেশনকেও একইভাবে মৈথিলী শিল্পে সাজিয়ে তোলা হয়েছে৷ এবার ট্রেনকে সাজিয়ে তোলার ক্ষেত্রেই একই শিল্পকে গ্রহণ করল রেল৷ বিহারের অন্যতম লোকশিল্প হল মধুবনী৷ যেখানে হাতের মাধ্যমে বা প্রাকৃতিক সরঞ্জামে ব্যবহার বেশি হয়৷ সূত্রের খবর, পাটনা-রাজধানী এক্সপ্রেসকেও একই ভাবে মধুবনী শিল্পের ছোঁয়ায় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল৷
সর্বশেষ খবর
-
ওটিটিতে বিনোদনের ডবল ডোজ! প্রথম সপ্তাহে কোন কোন সিনেমা সিরিজে মন-মজছে দর্শকের? রইল তালিকা
-
আকাশছোঁয়া দাম, তবু বিনামূল্যে টিকিট কাটলেন ফুটবলপ্রেমীরা! ফিফার ভূমিকায় তুঙ্গে বিতর্ক
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ারে ভর্তি কন্ডোম! শোরগোল পাণ্ডবেশ্বরে
-
বিশ্বকাপে ডাক পেয়েও খেলতে নারাজ ফরাসি তারকা! কারণ জানলে স্যালুট করবেন
-
সন্দীপনের বাড়িতে জনরোষে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিশানা ঋতব্রতের, মৃদুস্বরে তোপ বিজেপিকে