সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে দুর্নীতিকে উৎখাত করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু দেশের আমজনতা মোটেই দুর্নীতি নিয়ে ভাবিত নন। বরং বেকারত্ব আর মূল্যবৃদ্ধি নিয়েই তাঁদের মাথায় চিন্তার পাহাড়। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে এই তথ্যই উঠে এল সিএসডিএস সমীক্ষায়। রিপোর্ট অনুযায়ী, দেশের ৬২ শতাংশ মানুষই কর্মসংস্থানের অভাব নিয়ে চিন্তিত।
নির্বাচনের আগে দেশের নানা প্রান্তে গিয়ে সমীক্ষা চালিয়েছে সিএসডিএস-লোকনীতি। ৬২ শতাংশ নাগরিকই মনে করেন, চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দেশের ২১ শতাংশ মানুষ মনে করেন, কর্মসংস্থানের অভাবের জন্য দায়ী কেন্দ্র সরকার। ১৭ শতাংশ মানুষ দোষ দেন রাজ্যকে। তবে ৫৭ শতাংশই মনে করেন, কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কারণেই কমেছে কর্মসংস্থানের হার। উল্লেখ্য, দিন কয়েক আগে ভারতের কর্মসংস্থানের চিত্র নিয়ে একটি রিপোর্ট পেশ করেছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা। সেই রিপোর্ট বলছে, এ দেশে শিক্ষিত বা উচ্চশিক্ষিতদের জন্য কাজের সুযোগ নিরক্ষর বা অদক্ষ কর্মীদের থেকে অনেকটাই বেশি।
[আরও পড়ুন: অবসর সুপ্রিম বিচারপতি অনিরুদ্ধ বোসের, ‘বাঙালি ভদ্রলোকে’র মেধায় মুগ্ধ প্রধান বিচারপতি]
আমজনতার দুশ্চিন্তার আরেকটি প্রধান কারণ মূল্যবৃদ্ধি। ৭১ শতাংশ ভোটারের মতে, দৈনন্দিন ব্যবহারযোগ্য জিনিসের দাম বেড়েছে। ২০১৯-এর পর থেকেই মূল্যবৃদ্ধির সমস্যা বেড়েছে বলেও অনেকে মনে করেন। শুধু মূল্যবৃদ্ধি নয়, গত পাঁচ বছরে কেবলই উচ্চবিত্তদের জন্য সরকার উন্নয়ন করেছে বলেও মনে করেন ভোটারদের একটা বড় অংশ। আগামী দিনেও কতটা উন্নয়ন হবে সেই নিয়ে ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। এহেন পরিস্থিতিতে দুর্নীতির রমরমা নিয়ে কি চিন্তিত? এই প্রশ্নে সেভাবে ভাবিত নন আমজনতা।
কিন্তু বিজেপি (BJP) তো একাধিক রাজ্যের দুর্নীতিকে হাতিয়ার করেই ভোট চাইছে? বাংলার শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দিল্লির আবগারি-একাধিক দুর্নীতির অভিযোগে কীভাবে মন্ত্রীরা জেলে যাচ্ছেন, সেই অভিযোগ তুলে ধরে বিরোধীদের বিঁধছে গেরুয়া শিবির। কিন্তু দেশের দুর্নীতি নিয়ে কেউই সেভাবে ভাবিত নন। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ভোট দেওয়ার কথা ভাবেন দেশের মাত্র ৮ শতাংশ মানুষ। তবে গত পাঁচ বছরে দেশজুড়ে দুর্নীতি বেড়েছে, একথা স্বীকার করেন আমজনতা। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে প্রচুর ভোট পাওয়ার আশাও করেছে বিজেপি। কিন্তু দেশের নামমাত্র ভোটারই ধর্মের কথা মাথায় রেখে ভোট দেবেন বলে দাবি সমীক্ষার রিপোর্টে।
[আরও পড়ুন: ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, সতর্কবার্তা অ্যাপেলের]
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার