সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিব্যি নৌকাবিহারে বেড়াচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আচমকাই পথ হারিয়ে ফেললেন। দীর্ঘসময় ধরে লেকের মধ্যেই আটকে রইলেন। শেষ পর্যন্ত আটকে থাকা মন্ত্রীকে উদ্ধার করতে নেমে পড়ল আরও নৌকা। দুঘণ্টা ধরে অভিযান চালানোর পর অবশেষে মুক্তি পেলেন মন্ত্রীমশাই। ফলে পরের অনুষ্ঠানগুলোতেও আর অংশ নিতে পারলেন না।
ঘটনাটি ঘটেছে ওড়িশার চিল্কা (Chilika Lake) হ্রদে। রবিবার বিকেলে নৌকায় চেপে সেখানে গিয়েছিলেন মৎস্যমন্ত্রী পারষোত্তম রুপালা (Parshottam Rupala)। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও গেরুয়া শিবিরের কয়েকজন নেতা। কথা ছিল, বারকুল থেকে শতপদ পর্যন্ত নৌকায় চেপেই পাড়ি দেবেন তাঁরা। সাগর পরিক্রমা প্রকল্পে মৎস্যজীবীদের সঙ্গে আলাপ করতেই জলপথে যাত্রার পরিকল্পনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
[আরও পড়ুন: সোম সকালে বিদেশমন্ত্রকে মালদ্বীপের রাষ্ট্রদূত, উদ্বিগ্ন মুখ কি দিচ্ছে চাপ বাড়ার ইঙ্গিত?]
কিন্তু মাঝপথেই বিপত্তি। লেকের মধ্যে আচমকাই পথ হারিয়ে ফেলল মন্ত্রীর বোট। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মাছ ধরার জালে নৌকা আটকে গিয়ে বিপত্তি। কিন্তু পরে জানা যায়, অন্ধকার হয়ে যাওয়ার ফলে পথ হারিয়ে ফেলেছিলেন বোটের চালক। মন্ত্রী জানান, “আসলে বোটের চালক একেবারেই নতুন। আগে সেভাবে এই পথে নৌকা চালাননি। তাই অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেললেন তিনি।”
প্রায় দুঘণ্টা আটকে থাকার পরে শতপদ থেকে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয় কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে। রাত সাড়ে দশটা নাগাদ শতপদে পৌঁছন রুপালা। সেখানে যা কিছু কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল, সবগুলোই বাতিল করে দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় মন্ত্রীকে লেকের মধ্যে দুঘণ্টা ধরে আটকে থাকতে হলে সাধারণ মানুষের কী অবস্থা হবে?
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর, ধর্ষকদের ফিরতে হবে জেলেই]
সর্বশেষ খবর
-
আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা
-
‘কুণাল বললে প্রোমোশন, মানুষ বললেই দোষ!’, হালিশহরে ডাকাতরানি প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?
-
হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু, বদলের বাংলায় সৌজন্যের নজির
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
দেশের স্বার্থে ফেডারেশনের প্রস্তাব গ্রহণ, একসঙ্গে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ