সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পর এবার বিহার। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতেই সমস্ত প্রতিমা বিসর্জনের জন্য নির্দেশ দিল বিহার সরকার। আর সেই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং৷ মন্ত্রীর বক্তব্য, এভাবে হিন্দুদের নিয়ম নীতিকে প্রশাসনিক নির্দেশের বকলমে চ্যালেঞ্জ করতে পারে না রাজ্য সরকার। অন্যদিকে, রাজ্যের উপমুখ্যমন্ত্রী, বিজেপি নেতা সুশীল কুমার মোদি পরিস্কার জানিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিহার সরকারের এই পদক্ষেপ।
[বেনামি ৬৫০ কোটি টাকার হদিশ, অভিযুক্ত প্রাক্তন বিদেশমন্ত্রীর জামাই]
উল্লেখ্য, পাটনা জেলা প্রশাসন সমস্ত দুর্গাপুজো কমিটিকে নির্দেশ দিয়েছে ৩০ সেপ্টেম্বর সব প্রতিমা বিসর্জন দিতে হবে। ১ অক্টোবর মহরম পড়ায় নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত বলে জানায় প্রশাসন। বিহারে নীতীশ কুমারের জোট সরকারে রয়েছে বিজেপি। অথচ অন্য সুর বিহারের আর এক জনপ্রতিনিধি তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দপ্তরের এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, বিহারের হিন্দুরা শুধুমাত্র সরকারি সিদ্ধান্ত পালনের জন্য কোনওমতেই নিজেদের নিয়ম নীতিকে বিসর্জন দেবেন না।
[জন্মের ছ’মিনিটের মধ্যেই আধার কার্ড পেল সদ্যোজাত!]
তাঁর দলের মন্ত্রী ক্ষুব্ধ হলেও এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। মোদির বক্তব্য, এটি একেবারে আইনশৃঙ্খলার বিষয়। হিন্দু ও মুসলিম উভয়কেই আবেদন করেছেন সম্প্রীতি বজায় রেখে তারা যেন উৎসব পালন করেন৷ জেলা প্রশাসন উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে বলে মত তাঁর। অন্যদিকে বিজেপিরই কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন। নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড মুখপাত্র অরবিন্দ নিশাদ জানিয়েছেন, আইনশৃঙ্খলার কথা ভেবে প্রশাসন সঠিক পদক্ষেপ করেছে৷ পাটনা জেলা প্রশাসক সঞ্জয় কুমার আগরওয়াল শনিবার এই নির্দেশ দেন৷ তিনি জানান, বিসর্জন ও মহরম ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক