সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের এটাহ জেলায় মিনি ট্রাক উল্টে শুক্রবার মৃত্যু হল অন্তত ১৪ জনের। আহত আরও ২৪ জন যাত্রী। দুর্ঘটনায় আক্রান্ত যাত্রীদের উদ্ধার করতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এদিন সকালে সাকরৌলি গ্রাম থেকে আগ্রা ফেরার পথে একটি ক্যানালে উল্টে পড়ে যায় মিনি ট্রাকটি। চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ যাত্রীদের। রাস্তার ধারে একটি রেলিংয়ে ধাক্কা খেয়ে ট্রাকটি ক্যানালে পড়ে যায়।
ট্রাকটির সমস্ত যাত্রী একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা আগ্রা যাওয়ার জন্য মিনি ট্রাকটি ভাড়া করেছিলেন। দুর্ঘটনার পর আহত যাত্রীদের স্থানীয় জলেসর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
UP: 14 dead,more than 24 people injured after a mini truck overturns in Etah pic.twitter.com/1NujtW3JWI
— ANI UP (@ANINewsUP) May 5, 2017
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ