সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। ১৮ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে হিজবুল মুজাহিদিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে উলফত হুসেন নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। উলফতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। পুলিশের অনুমান বড় কোনও হামলার ছক কষছিল এই জঙ্গি।
পুলিশের তরফে জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা এই উলফত হুসেন। জম্মু ও কাশ্মীরেও তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। ১৯৯৯ থেকে ২০০০ সালের মাঝে কোনও এক সময় পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নেয় সে। উত্তরপ্রদেশের মুরাদাবাদে বড়সড় কোনও হামলার ছক ছিল এই জঙ্গির। সেই মতো উলফতের নাগাল পেতে কোমর বেঁধে নামে উত্তরপ্রদেশ এসটিএফের সাহারনপুর ইউনিট। উপত্যকার পুলিশের থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মুরাদাবাদ থেকেই গ্রেপ্তার করা হয় এই জঙ্গিকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, হিজবুল জঙ্গি উলফতের কাছ থেকে ৩০ বোরের দুটি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯ টাইমার, ৫০ ডিটোনেটর, ৩৭ট ব্যটারি, ২৯ কিলো বিস্ফোরক, ৫৬০টি কার্তুজ ও ৮টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানার চেষ্টা চলছে তার সঙ্গে কে কে এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে।
পুলিশের দাবি এর আগে ২০০১ সালেও গ্রেপ্তার করা হয়েছিল উলফতকে। সেই সময় তার কাছ থেকে একে ৪৭, একে ৫৬-সহ আরও বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। যদিও সেই মামলায় আদালতে জামিন পেয়ে যায় এই জঙ্গি। তারপর থেকে এর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। উলফতের খোঁজ দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণাও করা হয়। ১৮ বছর ধরে এই জঙ্গির খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে গ্রেপ্তার করা হল তাকে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি