সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ টাকা নিয়ে বচসা৷ এক ট্যাক্সি চালককে পিটিয়ে মেরে ফেলল তিন যুবক৷ ঘটনা উত্তরপ্রদেশের বান্দা শহরের৷ ঘটনার পর পরই চম্পট দেয় অভিযু্ক্ত ওই তিন যুবক৷ যদিও পরে এদের মধ্যে দু’জনকে ধরে ফেলে পুলিশ৷
সূত্রের খবর, মুন্না নামে ওই ট্যাক্সি চালক পাশের একটি গ্রাম থেকে তিন যুবককে বান্দা শহরে নিয়ে আসছিল৷ গাড়ি থেকে নামার পর ১০ টাকা নিয়ে অভিযুক্ত ওই তিন যুবককে সঙ্গে মুন্নার বচসা হয়৷ এরপরই মুন্নাকে ফেলে কিল-ঘুসি চালাতে থাকে ওই তিন জন৷ ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হলে চম্পট দেয় ওই তিন যুবক৷ ঘটনায় ওই তিন যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১