সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে একই বেঞ্চে বসে পড়াশোনা করে তারা৷ একে অপরের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক৷ স্কুল শেষে দুই বন্ধুর সঙ্গে কথা বলেছিল৷ এটাই ছিল তাদের ‘অপরাধ’৷ প্রথমে হাত-পা বেঁধে লোহা দিয়ে ছেঁকা, তারপর মল ও মূত্র খাওয়ানো হল দুই নাবালিকাকে। তারা আবার সম্পর্কে দুই বোন৷ যোগীর রাজ্যে ঘটা এহেন ঘটনা প্রকাশ্যে আসার পরই উঠেছে সমালোচনার ঝড়৷
[শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি]
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ওই দুই নাবালিকা৷ একই স্কুলে পড়ে দুই বোন৷ অভিযোগ, তাদের ক্লাসেরই দু’জন ছেলের সঙ্গে কথা বলেছিল ওই দুই বোন৷ তা দেখে ফেলেন পরিজনেরা৷ দেখেন এলাকার মাতব্বররাও৷ স্থানীয়দের দাবি, মেয়ে হয়ে ছেলের সঙ্গে কথা বলাও নাকি ‘অপরাধ’! গ্রামে সালিশি সভা বসে৷ মাতব্বরদের নিদান মেনে বেঁধে রাখা হয় দু’জনকে৷ এরপর গরম লোহা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছেঁকাও দেওয়া হয়। পরিবারের লোকের কোনও আপত্তিতে কান না দিয়ে ‘ভুল’ কাজ করার জন্য রীতিমতো মলমূত্রও খাওয়ানো হয় দু’জনকে৷ এমনকী, গ্রামের মাতব্বররা ওই দুই নাবালিকাকে এলাকা ছাড়া করে দেওয়ারও নিদান দিয়েছে বলে অভিযোগ৷ বাধ্য হয়েই ওই দু’জনকে নেপাল সীমান্তে ছেড়ে দিয়ে আসতে গিয়েছিলেন পরিবারের লোকেরাই।
[প্রদর্শনীর মাঝে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২৫০টি দোকান]
এদিকে লোকমুখে ছড়িয়ে পড়ে অত্যাচারের কথা৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার কানে পৌঁছয় এই ঘটনার খবর৷ নাবালিকাদের খোঁজখবর নেন ওই সংস্থার কর্মীরা৷ নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ নাবালিকারা জানায়, দুই কিশোরের সঙ্গে কথা বলার জেরেই তাদের উপর এমন নির্মম অত্যাচার করা হয়েছে৷ আপাতত স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতেই রয়েছে ওই দুই নাবালিকা৷ পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা৷ স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার