সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুর তোতলামির সমস্যা দেখে হাসপাতালের ডাক্তার বলেছিলেন জিভে ছোট্ট একটা সার্জারি করতে হবে। সেই মতো আড়াই বছরের সন্তানকে হাসপাতালে ভরতিও করেছিলেন বাবা-মা। কিন্তু অপারেশনের পর তাঁরা দেখলেন, বাচ্চার জিভের বদলে গোপনাঙ্গের ত্বকের উপরিভাগ কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ সুন্নত করেছেন সার্জারির দায়িত্বে থাকা চিকিৎসক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এম খান হাসপাতালে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের পরিস্থিতি। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে শিশুর পরিবার ও স্থানীয় হিন্দু সংগঠন প্রতিবাদে সরব হতেই বিষয়টি নজরে আসে উত্তরপ্রদেশ সরকারের। দ্রুত গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।
[আরও পড়ুন: পুরোহিতের জাত বিচার্য নয়, যুগান্তকারী রায় মাদ্রাজ হাই কোর্টের]
একইসঙ্গে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ-সহ তাদের রেজিস্ট্রেশন বাতিলের ইঙ্গিত দিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণ হলে হাসপাতালটি সিল করতে পারে উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যেই তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর অফিস থেকে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে।
[আরও পড়ুন:মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল প্রমীলা বাহিনী]
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির