সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গেরুয়া বসনেই দেখা যায়৷ তবে মহাত্মা গান্ধীকেও যে সেরকম পোশাকে দেখা যাবে তা কেউ কল্পনাও করেন না৷করার কথাও নয়৷ কিন্তু অবিকল সেভাবেই দেখা গেল গান্ধীমূর্তিকে৷ শাহজাহানপুরে এক গান্ধীমূর্তিকে রাঙানো হল গেরুয়া রঙে৷
[ গলদের চূড়ান্ত, ২০০ চিহ্নিত বিদেশির নামও ঢুকল নাগরিকপঞ্জিতে ]
জানা যাচ্ছে, প্রায় বছর কুড়ি আগে এই মূর্তি স্থাপন করা হয়েছিল৷ এমনিতে গোটা মূর্তি শ্বেতশুভ্র৷ শুধু চশমা আর হাতের লাঠিটি ছিল কালো রঙের৷ বান্দা থানা এলাকায় দীর্ঘদিন ধরেই আছে এই মূর্তি৷ গান্ধীজয়ন্তি কিংবা অন্যান্য অনুষ্ঠানে মালা ইত্যাদিও দেওয়া হয়৷ কিন্তু অচমকা শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন সাদা মূর্তি উধাও৷ বদলে এসেছে গেরুয়া মূর্তি৷ না, নতুন করে মূর্তি বসানো হয়নি৷ পুরো মূর্তিটিকেই গেরুয়া রঙে রাঙানো হয়েছে৷ শুধুমাত্র চশমাটিকে রেয়াত করা হয়েছে৷ সেটি এখনও কালো রয়েছে৷
[ জীবন্ত মুরগি চিবিয়ে খেল মদ্যপ যুবক, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও ]
কাদের কীর্তিতে মহাত্মা গেরুয়া হলেন তা অবশ্য জানা যায়নি৷ অতিরিক্ত জেলাশাসক বাচ্চু সিং জানাচ্ছেন, কারা এ কাণ্ড ঘটিয়েছেন তা খোঁজ করে দেখা হচ্ছে৷ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এর মধ্যেই কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ এনেছে৷ ত্রিপুরায় বিজেপি ক্ষমতা দখলের পরই সেখানে লেনিন মূর্তি সরিয়ে দেওয়া হয়েছিল৷ তারপর গোটা দেশজুড়ে মূর্তি ভাঙার হিড়িক পড়ে৷ দিকে দিকে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি ভাঙা হয়৷ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালিমালিপ্ত করার ঘটনায় শোরগোল পড়ে৷ আম্বেদকরের মূর্তি গেরুয়া রং করা হয় উত্তরপ্রদেশেই। একের পর এক এই ধরনের ঘটনার নিন্দা শুরু হয় দেশজুড়ে৷ তাতে সাময়িক এই ঘটনায় বিরাম পড়ে৷ তবে শাহজাহানপুরের এই ঘটনা দেখাল, মূর্তি রাজনীতি সমানে চলছে৷ এবার আর ভাঙা নয়৷ গেরুয়াকরণ করে চলছে রাজনীতির নতুন খেলা ৷ ঘটনার প্রতিবাদে কংগ্রেস নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করছে বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক