সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর মসনদে বসার পর থেকেই একের পর এক সংস্কারের কাজ করে চলেছেন যোগী আদিত্যনাথ। এবার হজ যাত্রার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করার পথে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি এই ভাবনার কথা জানাল সে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মহসিন রাজা।
[ ৩১ মার্চ শেষ নয়, আরও একমাস বাড়ছে Jio-র ফ্রি পরিষেবা! ]
কেন হজ যাত্রার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে আধার? মন্ত্রকের তরফে জানানো হচ্ছে, স্বচ্ছতার জন্যই এ কাজ করা হচ্ছে। কোনও কোনও সময় এক ব্যক্তি একাধিকবার হজ যাত্রা করেন। ফলে অনেকেই এ সুযোগ থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতি এড়াতেই এবার হজের আবেদনের সঙ্গে আধার সংযুক্তিকরণের কথা ভাবা হচ্ছে। এর ফলে হজ যাত্রার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। একজন বেশিবার সুযোগ পাওয়ার বদলে অনেকে সুযোগ পাবেন হজ যাত্রার। যদিও পুরো বিষয়টিই এখনও পরিকল্পনার স্তরে আছে। তবে খুব শিগগিরি তা চালু হবে বলেই জানা যাচ্ছে। হজ যাত্রীদের পরিচয় সম্পর্কেও এর ফলে নিশ্চিত হতে পারবে প্রশাসন।
[ এসি নেই? গ্রীষ্মে এই কৌশলগুলিতেই ঠান্ডা রাখুন ঘর ]
একই সঙ্গে হজে ভরতুকি ছাড়তেও ধনী মুসলিমদের কাছে আবেদন জানানো হয়েছে। উত্তরপ্রদেশে হজের কোটা বাড়ানো হয়েছে। প্রশাসন চাইছে, এর সুবিধা পান সব শ্রেণির মুসলিমরাই। শুধু ধনী মুসলিম, যাঁদের ক্ষমতা আছে তাঁরা ছাড়াও যাতে অন্যান্যরা এই সুযোগ পান, তাইই নিশ্চিত করতে প্রশাসনের এই আবেদন।
[ চিয়ারলিডার নেই, এবার আইপিএল ম্যাচে বাজবে রামচন্দ্রের নামগান! ]
সর্বশেষ খবর
-
এ কেমন নাচাকোদা! অংশুলার বিয়েতে অর্জুন কাপুর-রণবীরের ‘ব্রোম্যান্স’ দেখে হেসে খুন সক্কলে
-
মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে! এবারে মেসিদের জয়ে নিউ ইয়র্কের মেয়র মামদানিরও
-
ফের ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, তীব্র যানজটে আটকে বহু পর্যটক
-
২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে জমা হবে দান, তারাপীঠ মন্দিরেও এবার ডিজিটাল লেনদেন
-
সরকারি চাকরির লোভ, ভাড়াটে খুনি লাগিয়ে মা’কে খুন মেয়ের! তারপর…