সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক প্রথা অবলুপ্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন পাঁচজন মুসলিম মহিলা। মামলাকারীদের পাশে দাঁড়িয়েছিল কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে জোরদার সওয়াল করেছিলেন সরকারপক্ষের আইনজীবীরা। ফলও মিলেছে। তিন তালাককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। কিন্তু, শীর্ষ আদালতে রায়ের পরও কী বাস্তব পরিস্থিতির বদল ঘটবে? মুসলিম সমাজ থেকে কী আদৌও তালাক প্রথা অবলুপ্ত হবে? প্রশ্নটা উঠছে। কারণ খোদ বিজেপিশাসিত উত্তরপ্রদেশেই মুসলিম পড়ুয়াদের কীভাবে বা কোন পদ্ধতিতে তালাক দিতে হয়, তার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসাগুলি।
[মাদ্রাসাগুলির উপর কড়া নজর রাখতে GPS বসাচ্ছে যোগী সরকার]
শুধু উত্তরপ্রদেশই নয়, দেশের বহু রাজ্যেই মাদ্রাসার কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠেছে। এ রাজ্যে তো খাগড়াগড় বিস্ফোরণের প্রাথমিক তদন্তে মাদ্রাসার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগের সন্ধান পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর এবার সুপ্রিম কোর্টের রায়ের উলটো পথে হেঁটে পড়ুয়াদের তালাকের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলি। যোগী রাজ্যে সংখ্যালঘুদের সংগঠন জামাত-রাজা-মুস্তাফার সাধারণ সম্পাদক মৌলানা সাহাবুদ্দিন রিজভি জানিয়েছেন, পড়ুয়াদের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষদের তালাক বা ইসলামিক আইন মেনে বিবাহবিচ্ছেদের সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে। এ বিষয়ে মাদ্রাসাগুলির সঙ্গে যুক্ত মুসলিম ধর্মগুরুদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। এমনকী, ব্যক্তিগত বিষয়ে আদালতের দ্বারস্থ না হওয়ার জন্য মুসলিম মহিলাদের আবেদন করা হবে বলে জানিয়েছেন মৌলানা সাহাবুদ্দিন রিজভি। বস্তুত, উত্তরপ্রদেশের কোনও মাদ্রাসার পাঠ্যপুস্তকে তালাকের সঠিক পদ্ধতি নিয়ে আলাদা একটি অধ্যায়ই রয়েছে বলেও জানা গিয়েছে।
[বিমানের আসন বদল, গণ্ডগোল বাধিয়ে বিতর্কে বিজেপি সাংসদ]
প্রসঙ্গত, চলতি মাসেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন যোগী সরকারের মাদ্রাসা শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৫ আগস্ট প্রতিটি মাদ্রাসায় পড়ুয়াদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পড়ুয়াদের সঙ্গে মিলে সকলে একসঙ্গে জাতীয় সংগীত গাইতে হবে। উত্তরপ্রদেশের সরকারের এই নির্দেশে অসন্তোষ প্রকাশ করেছিলেন মৌলবিরা। এমনকী, ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হলেও, ‘জনগণমন’ গায়নি মাদ্রাসার পড়ুয়ারা। জাতীয় সুরক্ষা আইনে অভিযুক্ত মাদ্রাসাগুলির বিরুদ্ধে মামলা দায়ের করার কথাও ঘোষণা করা করেছিল উত্তরপ্রদেশ সরকার।
[বাতিল নোট কতটা ফিরল? অবশেষে তথ্য প্রকাশ আরবিআই-এর]
সর্বশেষ খবর
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা
-
এবার কি বিজেপির টিকিটে রাজ্যসভার পথে কোয়েলও? ইঙ্গিতপূর্ণ জবাব শমীকের
-
আমাদের গৃহযুদ্ধে বাবা-মায়ের দেওয়া গল্প বলার পোকাটা জিতে গেল: উজান গঙ্গোপাধ্যায়
-
SIR-এ নাম বাদ পড়া মানে নাগরিকত্ব হারানো নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের