Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
UP Death

যোগীরাজ্যে ভয়ংকর ঘটনা, প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় বোনের মাথা কেটে থানায় হাজির দাদা

মাত্র ১৮ বছর বয়সে প্রাণ হারালেন তরুণী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৩, ২১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৩, ২১:১৩

options
link
যোগীরাজ্যে ভয়ংকর ঘটনা, প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় বোনের মাথা কেটে থানায় হাজির দাদা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ঘটল ভয়ংকর ঘটনা। প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল বোন। এই অপরাধেই তার মাথা কেটে থানায় নিয়ে গেল দাদা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের বারাবাঁকি এলাকায়।

জানা গিয়েছে, মৃতার নাম আসিফা। বয়স আঠেরো। মিঠওয়ারা গ্রামের বাসিন্দা ওই তরুণী চাঁদ বাবু নামের এক যুবকের প্রেমে পড়েছিলেন। তাতেই সমস্যার সূত্রপাত।  চাঁদ বাবুকে মেনে নিতে চায়নি আসিফার পরিবার। এ নিয়ে অশান্তি লেগেই থাকতে। 

Advertisement

[আরও পড়ুন: Manipur Violence: ‘নিজেকে ভারতীয় বলতে লজ্জা হচ্ছে’, মণিপুর ইস্যু নিয়ে মন্তব্য গৌতম গম্ভীরের]

এর মধ্যেই ঘৃতাহুতির কাজ করে সাম্প্রতিক একটি ঘটনা। জানা গিয়েছে, কিছুদিন আগেই চাঁদ বাবুর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছিলেন আসিফার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে চাঁদ বাবুকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আসিফা। 

মনে করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি তীব্র আকার নেয়। রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আসিফার মাথা কেটে ফেলে তাঁর দাদা রিয়াজ। সেই মাথায় ব্যাগে ভরে থানায় নিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই থানায় তুমুল শোরগোল পড়ে যায়। রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছরের যুবককে আদালতে তোলা হয়েছিল। তাঁর পুলিশি হেফাজত হয়েছে বলেই খবর। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই খবর।

[আরও পড়ুন: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর কথা আগেই জেনেছিল জাতীয় মহিলা কমিশন! তুঙ্গে বিতর্ক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.