Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

অভিযোগ জানাতে গেছিলেন গ্রামবাসী, তাঁকেই ‘মুর্গা’ বানালেন যোগীরাজ্যের আধিকারিক!

গ্রামবাসীকে হেনস্তায় পদ হারালেন অভিযুক্ত আধিকারিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১২:০১

options
link
অভিযোগ জানাতে গেছিলেন গ্রামবাসী, তাঁকেই ‘মুর্গা’ বানালেন যোগীরাজ্যের আধিকারিক! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে গ্রামের জমি দখল করার অভিযোগ জানাতে আসা গ্রামবাসীকে মুরগির মতো ভঙ্গিতে বসিয়ে রেখে করিয়ে শাস্তি দিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরগঞ্জের এসডিএম উদিত পাওয়ার। সোশ‌াল মিডিয়ায় সেই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হতেই ওই আধিকারিককে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, অফিসে নিজের চেয়ারে বসে আছেন উদিত। তাঁর সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে কান ধরে রয়েছেন মন্দনপুর গ্রামের এক যুবক। ভিডিওটি ছড়িয়ে পড়তেই উদিতের বিরুদ্ধে সরব হন গ্রামবাসীরা।

[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]

তাঁদের দাবি, সৎকারের কাজে ব‌্যবহৃত জমি দখল হয়ে যাচ্ছে। সে ব‌্যাপারে অভিযোগ জানাতে গেলে উদিত ওই যুবককে শাস্তি দেন। যদিও উদিতের দাবি, তিনি ওই যুবককে মুরগির মতো ভঙ্গিতে বসে থাকার শাস্তি দেননি। ছেলেটিই ওইভাবে বসে তাঁকে জমির সমস‌্যা সমাধান করার জন‌্য চাপ দিচ্ছিলেন। তাঁর কথায়, তিনি অফিসে ঢুকে দেখেন ছেলেটি মুর্গা হয়ে রয়েছে। তাঁকে জিজ্ঞাসা করেন, কেন এভাবে বসে আছেন? এমনকী, বাকি কর্মীদের বলেছিলেন, ছেলেটিকে সোজা করে দাঁড় করাতেও।

Advertisement

[আরও পড়ুন: রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন]

ওই এলাকার জেলাশাসক উদিতকে এসডিএম পদ থেকে সরিয়ে দিয়ে জানান, ওঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। আপাতত ওঁকে অন‌্য কোথাও পোস্টিংও দেওয়া হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.