সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুশোচনা নাকি অপমানের ভয়? কারণ যাই হোক, উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এই ঘটনায় হতভম্ব অনেকেই। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মহননের পথে বেছে নিয়েছিলেন মহিলা, সেই অভিযুক্ত নিজেও এবার বেছে নিলেন আত্মহত্যার পথ।
[ধর্ষণের অভিযোগ তুলে নিলেই মিলবে জমি-বাড়ি, সন্ন্যাসিনীকে ‘টোপ’ যাজকের]
গত শুক্রবার ফিরোজাবাদের বছর ২৮-এর ওই মহিলা অমিত নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হন। মহিলার কাছ থেকে মিলেছিল একটি সুইসাইড নোটও। মহিলা অভিযোগ করেন অমিত এবং তাঁর দুই বন্ধু জোর করে তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেছে। মহিলার কাছ থেকে পাওয়া সুইসাইড নোটের ভিত্তিতে অমিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী। কিন্তু মহিলার আত্মহত্যার খবর পাওয়ামাত্রই চরম পদক্ষেপের পথে পা বাড়ায় অভিযুক্ত অমিত। সেও বেছে নেই আত্মহত্যার পথ। বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। অমিতের কাছ থেকেও একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে সে দাবি করেছে, ধর্ষণের জন্য সে একাই দায়ী, অনিল এবং জিতেন্দ্র নামে তাঁর যে দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা কেউ এর সঙ্গে যুক্ত নয়। সুইসাইড নোটে অমিত আরও দাবি করে, যে মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে সেই মহিলার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তার জেরেই শারীরিক সম্পর্ক। অমিতের দাদা, ধর্ষিতা মহিলার পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন।
[রোহিঙ্গাদের মতোই নিয়তি! কী পরিণতি হবে নাগরিকত্ব হারানো ৪০ লক্ষ ‘অসমবাসী’র?]
ফিরোজাবাদ পুলিশ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার। প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, অমিতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল মহিলার। মাসকয়েক আগে থেকেই অমিত নামের ওই যুবক মহিলার অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। আপাতত অমিতের অপর দুই বন্ধুর খোঁজ করছে পুলিশ। ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে দুই পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
সর্বশেষ খবর
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে আরও বিপাকে অভিষেক! কালীঘাটের বাড়িতে পুলিশ, ধরানো হল হাজিরা সমন
-
খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ করলেন ট্রাম্প পুত্র ব্যারন
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও