সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরিয়তি আইন মেলে তালাক কি শুধু পুরুষরাই দিতে পারেন? মহিলারা পারেন না? সাম্প্রতিক নানা ঘটনার নিরিখে প্রায়শই উঠছে এ প্রশ্ন৷ তবে তা মুলতুবি রেখেই ছয় বছরের বিয়ে ভেঙে স্বামীকে তালাক দিলেন এক মহিলা৷ উত্তরপ্রদেশের এই ঘটনায় আলোড়ন পড়েছে গোটা দেশে৷
[ প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে নিগ্রহের প্রতিবাদ জওয়ানের স্ত্রীর ]
তিন তালাক ইস্যুতে এই মুহূর্তে গোটা দেশ উত্তাল৷ সুপ্রিম কোর্টে চলছে সে মামলার শুনানি৷ শরিয়তি আইন নাকি মুসলিম মহিলাদের সমান অধিকার, এই নিয়েই চলছে আইনি লড়াই৷ শুক্রবারই তিন তালাককে বিবাহবিচ্ছেদের জঘন্যতম প্রক্রিয়া বলে নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ঠিক এই পরিস্থিতিতেই বলিষ্ঠ সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের এক মুসলিম মহিলা৷ পণ নিয়ে ঝামেলার জেরে স্বামীকেই তালাক দিলেন তিনি৷ সংবাদ সংস্থা এএনআই-কে ওই মহিলা জানিয়েছেন, প্রায় ছয় বছরের বিবাহিত জীবন তাঁর৷ কিন্তু শান্তি ছিল না৷ পণ নিয়ে বরাবর খোঁটা শুনতে হত৷ কিন্তু এখানেই শেষ নয়, এ নিয়ে প্রায় নিয়মিত মারধর করা হত তাঁকে৷ কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে মুখ বুজেই এ পরিস্থিতি মেনে নিয়েছিলেন তিনি৷ কিন্তু তাঁর দাবি, স্বামী তাঁর মেয়েকেও ভালবাসে না৷ তাঁকে তো নয়ই৷ এর উপর চলে নিত্যদিনের নির্যাতন৷ শেষমেশ বাবার বাড়ি ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেন তিনি৷ সেইসঙ্গে শরয়িতি বিধির পথ ধরে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন৷
[ তিন তালাক বিচ্ছেদের অবাঞ্ছিত ও নিকৃষ্টতম প্রক্রিয়া: সুপ্রিম কোর্ট ]
মুসলিম সমাজে এ ধরনের ঘটনা খুব বেশি চোখে পড়ে না৷ মুসলিম মহিলাদের অধিকার রক্ষার্থেই তিন তালাক রদের দাবি উঠেছে গোটা দেশ জুড়ে৷ তার পাল্টা অবস্থানে দাঁড়িয়ে এই মহিলা যে নারীশক্তির পরিচয় দিচ্ছেন তাতে আন্দোলিত হয়েছে গোটা দেশ৷ মহিলার দাবি, পণ হিসেবে যা দেওয়া হয়েছে তা যেন শ্বশুরবাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়৷ এছাড়া তাঁর ও মেয়ের ভরণপোষণের খরচাও যেন দেওয়া হয়৷ আদালতের কাছে এই আর্জি নিয়েই হাজির হবেন তিনি৷
[ থানায় নগ্ন বিক্ষোভ, লজ্জায় পিছু হটলেন পুলিশরাই ]
এক মুসলিম ধর্মগুরু জানাচ্ছেন, কোনও পুরুষ যদি তাঁর স্ত্রী ও সন্তানের দেখাশোনা করতে অক্ষম হন, তবে মহিলার স্বামীকে তালাক দেওয়ার অধিকার আছে৷ অন্যদিকে মহিলার আইনজীবী জানাচ্ছেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ীই এই বিচ্ছেদ স্বীকৃত হবে৷ বঞ্চনা না মেনে বিচ্ছেদের সাহস দেখিয়ে এই মহিলা গোটা দেশের সামনেই নজির গড়লেন বলে মত অনেকেরই৷
সর্বশেষ খবর
-
হাওড়া শহরের সার্বিক উন্নয়নই লক্ষ্য, এবার যৌথভাবে কাজ করবে রেল, পুরসভা
-
‘বিজেপির নিচুতলায় তৃণমূলীকরণ হবে না’, স্পষ্ট বার্তা শমীকের
-
‘ইরান আমাকে মেরে ফেললে ওদের বোমা মেরে ওড়াবে সেনা’, রণহুঙ্কার ট্রাম্পের
-
ঐতিহ্যের উইম্বলডনে চতুর্থ ভারতীয় হিসাবে নজির শুভমানের, শচীনের সঙ্গে ছবি ভাইরাল
-
দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়