Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

শিক্ষিকার যৌন ফাঁদ, ভিডিও তুলে ব্ল্যাকমেল পড়ুয়াকে

শেষমেশ কী পরিণতি হল শিক্ষিকার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১২:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১২:৩৮

options
link
শিক্ষিকার যৌন ফাঁদ, ভিডিও তুলে ব্ল্যাকমেল পড়ুয়াকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতার ফাঁদ পেতেছিলেন খোদ শিক্ষিকা। তাতে পা দিতে বাধ্য হয় কিশোর ছাত্র। তোলা হয় অশ্লীল ছবি ও ভিডিও। তারপরই শুরু ব্ল্যাকমেল। সম্প্রতি এমনই অভিযোগ আনল দশম শ্রেণির এক ছাত্র।

[ ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ, গ্রেপ্তার ধৃত অরোদীপের বাবা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা আগ্রার। দশম শ্রেণির ওই পড়ুয়া জানাচ্ছে, কিছুদিন আগে সে একটি কোচিং ক্লাসে ভরতি হয়। ওই কোচিং ক্লাসের মালকিন ছিলেন এক শিক্ষিকা। পড়ুয়ার অভিযোগ একদিন তাকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। শিক্ষিকার সঙ্গে ছিল তার দিদিও। তিনি ডিভোর্সি। দুই বোন মিলে মাদক খাওয়ায় ওই কিশোর ছাত্রকে। তারপর বাধ্য করা হয় যৌন কাজে। সে সময় পুরো ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখে তাদের ভাই। এরপর নেশার ঘোর কাটতেই শুরু হয় আসল খেলা। ওই ভিডিও ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখানো হয়। প্রকাশ না করার শর্তে বাড়ি থেকে টাকা ও মায়ের মূল্যবান গয়না চুরি করে দিতে বলা হয় পড়ুয়াকে। প্রসঙ্গত, ওই পড়ুয়ার বাবার সোনার দোকান রয়েছে। আর্থিক দিক থেকে পরিবার বেশ স্বচ্ছল। বাড়ির সম্পত্তি হাতাতেই এই ফাঁদ পাতা হয়। ফাঁদে পা দিলেও শেষমেশ পুলিশের দ্বারস্থ হয় ওই কিশোর। তার অভিযোগের ভিত্তিতে খোঁজ পড়ে শিক্ষিকা এবং তার বোনের। কিন্তু দুজনেই এখনও ফেরার। যদিও ওই শিক্ষিকার ভাইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

কবে ‘স্যার’ আসবেন? দিনের পর দিন স্কুলের বাইরে অপেক্ষায় শিশুরা  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.