সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল যাত্রীদের সফর আরও আরামদায়ক করে তুলতে চলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক৷ যাত্রীদের বিশ্বমানের সফরের অভিজ্ঞতা দেবে নয়া ট্রেন তেজস৷ যাত্রীদের বিনোদনের জন্য থাকবে হাই-টেক বিনোদনের সরঞ্জাম, ওয়াই-ফাই-সহ আরও অনেক কিছু৷ ঢেলে সাজানো হচ্ছে তেজসের কোচগুলি৷
তেজসের পাশাপাশি রঙিন করে তোলা হচ্ছে হামসফরের কোচগুলোও৷ চলতি বছরই হামসফরের সফর শুরু হবে৷ রেলমন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “তেজস, হামসফর, অন্তদয়া ও দীন দয়ালু ট্রেনের ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে৷ সেই অনুযায়ী প্রস্তুতকারকদের কোচ বানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷”
তেজসের কোচে চেয়ারকারের পাশাপাশি থাকবে এক্সিকিউটিভ ক্লাসও৷ তেজাসে উঠলেই মোট ২২টি নতুন ফিচার চোখে পড়বে৷ প্রত্যেক যাত্রীর জন্য আলাদা আলাদা এন্টারটেনমেন্ট স্ক্রিন থাকবে৷ থাকবে ফোন রাখার স্ট্যান্ড ও এলইডি বোর্ড৷ নিরাপদে রেল যাত্রার জন্য আপনাকে গাইড করবে এই এলইডি বোর্ড৷ এখানেই শেষ নয়, বায়ো-ভ্যাকিউম টয়লেট, সেন্সর্ড ট্যাপ, হ্যান্ড ড্রায়ার, কফি মেশিন-সহ আরও অনেক প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে কোচে৷ অর্থাৎ বিমানে যাত্রীদের জন্য সাধারণত যা যা সুবিধা থাকে, সে সবই থাকবে তেজসে৷ তেজসের মতো এতকিছু না হলেও একঝাঁক ফিচার থাকবে হামসফরেও৷ দু’টি ট্রেনেই থাকবে সিসিটিভি ক্যামেরা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ