সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট বড় বালাই৷ উত্তরপ্রদেশে এখন সবার চাই৷ ঘরোয়া কোন্দল থামিয়ে কংগ্রেসের সঙ্গে জোট পাতিয়েছে সমাজবাদী পার্টি৷ বিজেপির বাজি মোদি-ম্যাজিক৷ আর অভিনেতা-রাজনীতিবিদ রাজপাল যাদবের সর্ব সম্ভব পার্টির ভরসা ‘অর্থি বাবা’৷ ভোট পাওয়ার জন্য মরার খাটে উঠে বসেছেন তিনি৷ আর কার্যালয় খুলেছেন শ্মশানে৷ বিশ্বাস হচ্ছে না? বেশ নিজের চোখেই দেখুন এই ভিডিও৷
অর্থনীতির বিকাশের দ্রুততায় বিশ্বে সেরা ভারতই, চিন্তায় পাকিস্তান
ইনিও আদতে এক যাদবই৷ আসল নাম রাজন যাদব৷ হাতে হাঁড়ি নিয়ে খাটিয়ায় চড়েই তিনি বেরিয়ে পড়েছেন দেশের দুর্নীতিগ্রস্ত নেতাদের সৎকার করতে৷ তাঁর মতে, দেশের একমাত্র সৎ রাজনীতিবিদ তিনি৷ তিনি ক্ষমতায় এলে বাকি ভ্রষ্ট নেতাদের হাটে হাঁড়ি ভেঙে দেবেন৷ তাঁদের কবলে পড়ে বিহারের যে আখচাষিরা বঞ্চিত হয়েছেন৷ তাঁদের উদ্ধার করবেন তিনি৷ খাটিয়ায় উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করতেও ছাড়েননি রাজন৷
সাইবাবাকে ২৮ লক্ষ টাকার সোনার মুকুট দান করলেন ইতালীয় বৃদ্ধা
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার