Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সীমান্ত পেরিয়ে ২০ পাক জঙ্গি নিকেশ ভারতীয় সেনার

হাত গুটিয়ে বসে নেই ভারতীয় সেনা৷ শুরু হয়ে গিয়েছে প্রতিশোধের অভিযান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১২:৪১

options
link
সীমান্ত পেরিয়ে ২০ পাক জঙ্গি নিকেশ ভারতীয় সেনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত গুটিয়ে বসে নেই ভারত৷ বিশেষ করে ভারতীয় সেনা৷ সূত্রের খবর, প্রতিশোধের অভিযান শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই কাশ্মীর সীমান্তে ২০ জন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা৷

উরি হামলার জবাব দিতে আগেই সীমান্ত পেরিয়ে হামলা করতে চেয়েছিল ভারতীয় সেনা৷ শোনা গিয়েছিল ভারত সরকার নাকি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে চায়৷ সেই সময়ই প্রশ্ন উঠেছিল, ভারতের সহ্য ক্ষমতার সুযোগ নিচ্ছে না তো পাকিস্তান?  সেই প্রশ্নের উত্তর এদিন মিলেছে বেসরকারি সংবাদ সংস্থা সূত্রের একটি খবরে৷

Advertisement

শোনা গিয়েছে, ভারতীয় সেনার দুটি বিশেষ ইউনিট কপ্টারে করে সীমান্ত পেরিয়ে স্পেশাল কোভার্ট অপারেশন চালিয়েছে৷ গত মঙ্গল ও বুধবার এই বিশেষ ‘মিলিটারি অপারেশন‘ চালানো হয়েছে বলেই সেনা সূত্রে জানা গিয়েছে৷ প্রতিটি ইউনিটে ১৮-২০ জন প্রশিক্ষিত প্যারা কম্যান্ডো ছিলেন৷ যাঁরা পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন৷ হামলায় ২০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.