সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে ২২টি আনআর্মড হাই টেক মাল্টি মিশন প্রিডেটর ড্রোন বিক্রি করতে তৈরি আমেরিকা, খবর বিশেষ সূত্রের৷ সামুদ্রিক নজরদারির কাজে এই অত্যাধুনিক ড্রোন ব্যবহৃত হবে৷ গত জুন মাসে ভারত-মার্কিন নয়া সামরিক সমঝোতার ফলস্বরূপ এই চুক্তিতে সম্মতি জানিয়েছে আমেরিকা৷ ভারত মহাসাগরের উপর অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকবে এই ড্রোনগুলি৷ এরকম অত্যাধুনিক সমরাস্ত্র ভারতীয় সেনাভাণ্ডারে যুক্ত হলে নৌবাহিনী যে আরও কয়েকগুণ শক্তিশালী হবে, সে কথা মানছেন সমর-বিশেষজ্ঞরা৷
জুন মাসের শুরুতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন৷ মোদির মার্কিন সফরের আগে ভারতীয় নৌবাহিনী গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা দফতরকে চিঠি লিখে ২২টি প্রিডেটর ড্রোন কিনতে আগ্রহ দেখায়৷ মার্কিন প্রশাসন এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সূত্রের খবর, ভারতের দাবি মেনে ড্রোনগুলি নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওয়াশিংটন৷ সূত্রের খবর, ড্রোনগুলি বিক্রির প্রসঙ্গে মনোহর পারিক্করকে ব্যক্তিগত পর্যায়ে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার৷ নজরদারির কাজে ব্যবহৃত হওয়া এই গার্ডিয়ান ড্রোনগুলি তৈরি করে জেনারেল অ্যাটোমিক্স৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার