সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলেন এক বিদেশিনী৷ সহকর্মী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়েছে বলেই অভিযোগ৷ ওই বহুজাতিক সংস্থা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি৷ তাই বাধ্য হয়ে গুরুগ্রামের সেক্টর ৫১ থানার দ্বারস্থ হন তিনি৷ অভিযুক্তের বিরুদ্ধে নানা প্রমাণাদিও জমা দিয়েছেন ওই মহিলা৷ অভিযুক্ত সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[‘আত্মসমর্পণ করতে চাই’, স্ত্রীর কাটা মুণ্ডু হাতে থানায় স্বামী]
বছর সাঁইত্রিশের ওই বিদেশি মহিলা গুরুগ্রামে একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি করতেন৷ ওই বহুজাতিক সংস্থাতেই তাঁর সঙ্গে কাজ করে গৌরব তানেজা নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি৷ মহিলার অভিযোগ, গৌরব তানেজা একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে তাঁকে৷ প্রথমে সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান ওই মহিলা৷ কুপ্রস্তাবের পরেও তার বিরুদ্ধে সরব না হওয়ার সুযোগে গৌরব তানেজা একাধিকবার যৌন হয়রানি করে ওই বিদেশিনীকে৷ বাধ্য হয়ে ওই বহুজাতিক সংস্থার কাছে গৌরব তানেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা৷ কিন্তু সেই অভিযোগেও কোনও কাজ হয়নি৷ মহিলার অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই সংস্থা৷ কর্মস্থলে যৌন হয়রানির শিকার হতে হতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি৷ বাধ্য হয়ে একজন মনোবিদের দ্বারস্থ হন৷ নিজের সমস্যার কথা জানান তিনি৷ তাঁর কথোপকথন রেকর্ড করা হয়৷ ওই রেকর্ডটি সঙ্গে নিয়েই গুরুগ্রামের সেক্টর ৫১ থানায় যান মহিলা৷ ওই ভয়েস রেকর্ড পুলিশের হাতে তুলে দেন তিনি৷
[কীভাবে বুঝবেন মারণ মোমোয় আসক্ত আপনার সন্তান?]
এসিপি শামসের সিনহা বলেন, ‘‘অভিযুক্ত গৌরব তানেজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণাদি জোগাড় করা হয়েছে৷ সেগুলির ভিত্তিতেই গৌরবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷’’ একজন বিদেশিনীর কাছ থেকে পাওয়া এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই খতিয়ে দেখেন আধিকারিকরা৷ আপাতত গৌরব তানেজাকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বাড়ি ভাড়া ৭০ হাজার, সামনে বিশাল বস্তি! মুম্বইয়ের কঠিন বাস্তবের মুখোমুখি টেলি অভিনেত্রী
-
বহুত্বকে সংকুচিত করে ‘আমিষ বনাম নিরামিষ’-এর লড়াই আসলে বাংলার নিজস্ব ইতিহাসকেই অস্বীকার করা
-
দিনে ২ কোটি টাকা আয়! ‘ব্র্যান্ড’ বৈভবের আড়ালে ক্ষতি হচ্ছে না তো কিশোর প্রতিভার?
-
হুমায়ুনের বাবরির পালটা রামমন্দিরের ঘোষণা! সংখ্যালঘু রেজিনগরে বিজেপি প্রার্থী সেই শাখারভই
-
পোস্টের ভুল ব্যাখ্যায় রেগে আগুন, অবসর জল্পনা উড়িয়ে অমিতাভ বললেন, ‘আজ্ঞে না হুজুর আমি তো..’