সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসে ২৫০০ টাকা উপার্জন বাঁধা৷ তবে তার জন্য করতে হবে মাত্র একটি কাজ৷ তা হল নিয়মিত শৌচালয় ব্যবহার৷ সম্প্রতি এমনই নির্দেশিকা জারি হল বারমেরে৷
প্রকাশ্যে শৌচ বন্ধ করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷ নানাভাবে ছড়ানো হয়েছে সচেতনতা৷ তবে সবাইকে ছাপিয়ে গেল বারমের৷ জেলাশাসকের তরফে সেখানে ঘোষণা করা হয়েছে নয়া প্রকল্পের কথা৷ যে পরিবারের সদস্যরা নিয়মিত শৌচালয় ব্যবহার করবেন, সেই পরিবারকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
এবার পরীক্ষার্থীদের সফল হওয়ার রসদ জোগাবে প্রধানমন্ত্রীর ই-বুক
সারা দেশে এই প্রকল্প নজিরবিহীন৷ প্রকল্পের কথা নিশ্চিত করেছেন জেলাশাসক সুধীর শর্মা৷ তিনি জানিয়েছেন, গ্রামের মানুষ যাতে প্রকাশ্যে শৌচ বন্ধ করেন তার জন্যই এই পদক্ষেপ৷ দুটি গ্রাম পঞ্চায়েতের জন্য এই ঘোষণা করা হয়েছে৷ ইতিমধ্যে আটটি পরিবারকে টাকাও দেওয়া হয়েছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এ কাজ করা হচ্ছে৷ শৌচালয় নির্মাণ করে দেওয়ার পাশাপাশি, তা নিয়মিত ব্যবহার করা হচ্ছে কি না, তাও নজরে রাখা হচ্ছে৷
রাস্তায় পড়ে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, ছবি তুলতেই ব্যস্ত পথচারীরা
স্বচ্ছ ভারত অভিযানে প্রকাশ্যে শৌচ বন্ধ করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে একাধিকবার তিনি এ আহ্বান জানিয়েছেন৷ তাঁর নির্দেশ মেনেই বিভিন্ন জায়গায় চলছে নানা সচেতনতা প্রচার৷ তবে বারমেরের জেলাশাসকের এ পদক্ষেপ যে দেশে নজির গড়ল তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার