দিল্লির এআই সম্মেলনে খালি গায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। এই ঘটনায় দেশজুড়ে তুমুল বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন বলেন, “বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, যারা দেশের সাফল্যকে হজম করতে পারছে না।” এর পর রেগে অগ্নিশর্মা মোদি কংগ্রেসকে তোপ দেগে বলেন, শেষ পর্যন্ত “বয়ঃবৃদ্ধ দলটি নোংরা ও নগ্ন রাজনীতির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনকে ব্যবহার করল। আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কি প্রয়োজন ছিল?”
রবিবার মিরাটে একটি অনুষ্ঠানে যোগ দেন মোদি। সেখানে তিনি দিল্লির এআই সম্মেলনে খালি গায়ে কংগ্রেসের বিক্ষোভের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। বলেন, “কংগ্রেস নেতারা সেখানে (এআই সামিটে) যা করেছেন তাতে স্পষ্ট যে দেশের প্রাচীনতম দলটি আদর্শগত ভাবে কতটা দেউলিয়া এবং দরিদ্র হয়ে পড়েছে। কংগ্রেস নিজের দেশেরই বদনাম করতে ব্যস্ত।” যোগ করেন, “বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, যারা দেশের সাফল্যকে হজম করতে পারছে না। আমরা ভারতে বিশ্বের বৃহত্তম এআই সম্মেলনের সাক্ষী হয়েছি। কিন্তু কংগ্রেস কী করছে? তারা ভারতের অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনকে নোংরা এবং নগ্ন রাজনীতির প্ল্যাটফর্মে পরিণত করেছে।”
আরও পড়ুন:
#WATCH | Meerut, Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, “… The Congress turned a global event for India into a platform for its dirty and naked politics. Congress leaders reached the venue naked in front of the foreign guests. I ask the Congress people, the country… https://t.co/fa5yKag8oq pic.twitter.com/81zAr1Qsar
— ANI (@ANI) February 22, 2026
রাজনীতি আর দেশের স্বার্থের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছে কংগ্রেস, দাবি করেন মোদি। তিনি বলেন, “কংগ্রেস নেতারা আমাকে ঘৃণা করে। ওরা আমার কবর খুঁড়তে চায়। এমনকী আমার মাকে অপমান করতেও ছাড়ে না। কংগ্রেসের মনে রাখা উচিত ছিল এআই সম্মেলন বিজেপির অনুষ্ঠান ছিল না, এমনকী সেই সময় ঘটনাস্থলে কোনও বিজেপি নেতাও ছিলেন না। কিন্তু কংগ্রেস সেদিন ভব্যতার তোয়াক্কা করেনি। তাদের জঘন্য নীতির নিন্দা করছে গোটা দেশ”
প্রসঙ্গত, এআই সম্মেলনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হয়েছেন জনা চারেক কংগ্রেস কর্মী। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে সওয়াল করতে গিয়ে আদালতে তদন্তকারীদের বক্তব্য, “নেপালে যে জেন জি আন্দোলন হয়েছিল, তা থেকে অনুপ্রাণিত হয়েই বড় ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। অনেক ডিজিটাল তথ্যপ্রমাণও সংগ্রহ করা দরকার। এটা ভীষণই গুরুত্বপূর্ণ তদন্ত।” প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান লিখে যে টি-শার্ট তৈরি করা হয়েছিল, তা কোথা থেকে কেন হয়েছে, এই বিক্ষোভের জন্য অর্থসাহায্য কে বা কারা করেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী