সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজে ভুল করেছিলেন। তাই চাকরি থেকে বরখাস্ত করেছিলেন মালিক। দু’বছর পর বদলা নিল সেই দুই কর্মচারী। মালিকের আট বছরের ছেলেকে অপহরণ করে খুন করল বরখাস্ত হওয়া দুই কর্মচারী। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুন্দলশহর এলাকায়।
উত্তরপ্রদেশের এক চিকিৎসকের আট বছরের সন্তানের খোঁজ মিলছিল না দু’দিন ধরে। শুক্রবার রাতে তাকে কেউই বা কারা অপহরণ করেছিল বলে থানায় অভিযোগ জানান চিকিৎসক। তদন্তে নেমে তাঁরই পুরনো দুই কর্মী নিজাম ও শাহিদকে আটক করে পুলিশ। শুরু হয় জেরা। দুই কর্মীর বয়ানে উঠে আসে ভয়াবহ ঘটনার বিবরণ।
[আরও পড়ুন: কালো তালিকাভুক্ত হয়েও ৪ বছর ধরে চলছে ধর্মতলার দুর্ঘটনাগ্রস্ত বাস! তদন্তে চাঞ্চল্যকর তথ্য]
দুজনই চিকিৎসকের কাছে কম্পাউন্ডারের কাজ করতেন। কিন্তু কাজে ভুলচুক হওয়ায় দু’বছর আগে তাদের বরখাস্ত করেছিলেন চিকিৎসক। তারই বদলা নিতে অনেকদিন ধরেই ছক কষছিল নাসির ও শাহিদ। অবশেষে সুযোগ পেয়ে যায় তারা। শুক্রবার ডাক্তারের আট বছরের সন্তানকে অপহরণ করে দুই অভিযুক্ত। পরে নৃশংসভাবে তাকে খুনও করে। এর পর অপরাধ ঢাকতে দেহটি লোপাট করে দিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশি জেরায় ভেঙে পড়ল দুজনই। স্বীকার করে নেয় অপরাধের কথা। তাদের সঙ্গে নিয়ে গিয়ে পুলিশ শিশুটির দেহটি উদ্ধার করে।
এ প্রসঙ্গে ডেবাইয়ের সার্কেল অফিসার বন্দনা শর্মা জানান, “ছত্রী থানা এলাকা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে। দুই কর্মীকে বরখাস্ত করেছিলেন চিকিৎসক। বদলা নিতেই তাঁর সন্তানকে অপহরণ করে খুন করে অভিযুক্তরা।” দুজন কড়া শাস্তি চেয়েছেন চিকিৎক পরিবার।
[আরও পড়ুন: OMG! আট বউ নিয়ে এক ছাদের তলায় সুখে সংসার করছেন এই যুবক]
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য