সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ১৯ বছরের নিট পরীক্ষার্থীকে নৃশংসভাবে খুন করল গরু পাচারকারীরা! জানা গিয়েছে, মুখে গুলি করে এবং গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে ওই তরুণকে! সোমবার বিকেলে গোরক্ষপুরে এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম দীপক গুপ্ত। সোমবার দুপুরে তাঁকে খুন করে একদল গরু পাচারকারী। তিনটি গাড়িতে দীপকদের গ্রামে এসেছিল তারা। উদ্দেশ্য ছিল গবাদি পশু চুরি করা। কিন্তু দীপক পাচারকারীদের পিছনে ধাওয়া করেন। এর ফলে তারা গ্রাম ছেড়ে পালালেও পরে দীপককে একা পেয়ে প্রথমে বেধড়ক মারধর করে। এরপর তাঁকে গাড়িতে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মুখের মধ্যে গুলি করে। শেষে রাস্তায় ফেলে গাড়ি চাকায় মাথা পিষে দেয়।
আতঙ্ক বাড়াতে দীপকের মৃতদেহ গ্রামে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। সেই সময় এক পাচারকারীকে ধরে ফেলে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পাশাপাশি নিট পরীক্ষার্থীকে খুনের ঘটনায় গোরক্ষপুর-পিপরাইচ রোড অবরুদ্ধ করে প্রতিবাদ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালেও তাদের সঙ্গেও ঝামেলা হয়। আক্রান্ত হয় পুলিশও। এখনও পর্যন্ত অভিযুক্ত পাচারকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সর্বশেষ খবর
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!