এজগতের বহু সম্পর্কই ভুয়ো। কেবল শাশ্বত সন্তানের প্রতি মায়ের নারীর টান। সেই ভালোবাসাকেও মিথ্যে প্রমাণ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। পৈতৃক সম্পত্তির লোভে মাতৃদিবসের দিনে নিজের মাকে গুলি করে খুন করলেন তিনি। হত্যা করলেন ছোট ভাইকেও। এমন ঘটনায় হতবাক আত্মীয়-প্রতিবেশীরা।
১০ মে, রবিবার গোটা পৃথিবী সন্তানের প্রতি মায়েদের আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছে। সেদিনই ভয়ংকর কাণ্ড ঘটে গেল উত্তরপ্রদেশের বান্দায়। পৈতৃক সম্পত্তি নিয়ে মা-ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চলছিল রাজকিশোর গুপ্তর। তাঁরা সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই জানতেন তিনি। এই নিয়ে ঝামেলা চরমে ওঠে এদিন। এর পরেই মা ও ভাইকে হ্যান্ডগান দিয়ে গুলি করে খুন করেন রাজকিশোর। গুলির শব্দ ছুটে আসেন স্থানীয়রা। জানা গিয়েছে, মা-ভাইয়ের উপর হামলা চালালেও আদতে সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন বাবা।
রাজকিশোরে গুলিতে রক্তাক্ত মা ও ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে তাঁদের মৃত্যু হয়। অন্যদিকে হত্যাকাণ্ডের পরেই পালিয়ে যান রাজকিশোর। ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযান চালিয়েও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি জোড়া খুনে অভিযুক্ত রাজকিশোর গুপ্তকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিটিশ ভারতের এই ৪ রেলপথে আজও ভ্রমণ করতে পারেন, দেশের কোথায় কোথায় অবস্থিত জানেন?
-
‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’, অকপট স্বীকারোক্তি রচনার, মুখ খুললেন ‘আরবানা’ বিতর্কেও
-
জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা, কলকাতায় ৪ দিনের বিশেষ প্রদর্শনী ‘উত্তম- দ্য মহানায়ক’
-
এবার ডিম খেলেন উপাসনা! আশুতোষ কলেজে জনরোষের মুখে কালীঘাট তৃণমূলের নেত্রী
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!