Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Uttar Pradesh

সোনার বিনিময়ে মোমো! খাওয়ার নেশায় ৮৫ লক্ষের গয়না বিক্রি উত্তরপ্রদেশের কিশোরের

ঘরের আলমারিতে থাকা একের পর এক সোনার গয়না নিয়ে গিয়ে মোমোর দোকানে দিত কিশোর। বিনিময়ে পেটভরে খেত মোমো। বহুদিন ধরে চলছিল এই কাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৪:১২

options
link
সোনার বিনিময়ে মোমো! খাওয়ার নেশায় ৮৫ লক্ষের গয়না বিক্রি উত্তরপ্রদেশের কিশোরের zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

মোমো খাওয়ার নেশায় দিনের পর দিন মায়ের গয়না চুরি। সেই গয়নার বিনিময়ে পাড়ার মোমো দোকান থেকে মোমো খেল ১৪ বছরের এক কিশোর। দিনের পর দিন এই ঘটনা চললেও টের পায়নি কিশোরের পরিবার। যতদিনে তাঁরা টের পেলেন ততদিনে দোকান তুলে এলাকা ছেড়েছেন দোকানি। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি রামপুর কারখানা থানা এলাকায়। সে ফাস্ট ফুড খেতে অত্যন্ত ভালোবাসত। পাড়ার দোকানে এগরোল, চাউমিনের পাশাপাশি পছন্দের খাবার ছিল মোমো। তবে প্রতিদিন এইসব খাবার খাওয়ার টাকা দিতে আপত্তি জানায় পরিবার। এতেই অন্য মতলব আঁটে কিশোর। ঘরের আলমারিতে থাকা একের পর এক সোনার গয়না নিয়ে গিয়ে মোমোর দোকানে দিত সে। বিনিময়ে পেটভরে খেত মোমো। বহুদিন ধরে চলছিল এই কাজ।

Advertisement

গোটা ঘটনা সামনে আসে ওই কিশোরের এক আত্মীয় তাদের বাড়িতে গয়না নিতে এলে। গয়নার জন্য আলমারি খুলতেই কিশোরের পরিবার দেখেন তাতে একটিও গয়না নেই। এই অবস্থায় কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সব সত্যি কথা জানায় সে। বলে, গয়না সব মোমো দোকানীর হাতে তুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। জানা যায়, অভিযুক্ত মোমো দোকানি রামপুর শহর থেকে এসে মোমো দোকান চালাত।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, এভাবে অন্তত ৮৫ লক্ষ টাকার গয়না হাতিয়েছে ওই মোমো দোকানি। অভিযুক্ত মোমো দোকানির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত মোমো দোকানি বা গয়নার হদিশ মেলেনি। তবে শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে আশাবাদী পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.