Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Uttar Pradesh

ভাইরাল হওয়ার নেশা! গলায় দড়ি পরে ভিডিও করতে গিয়ে বেঘোরে মৃত্যু গৃহবধূর

চোখের সামনে মায়ের পরিণতি দেখে ডুকরে কেঁদে ওঠে চার বছরের শিশুসন্তান!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৬:২১

options
link
ভাইরাল হওয়ার নেশা! গলায় দড়ি পরে ভিডিও করতে গিয়ে বেঘোরে মৃত্যু গৃহবধূর zoom
Advertisement

১৫ সেকেন্ডস অফ ফেম। তাৎক্ষণিক খ্যাতি। ভাইরাল হওয়ার নেশা। এই সময়ের এক দগদগে ক্ষতর মতো এই রিলস বানানোর নেশা। আর সেই নেশা কতদূর ক্ষতিকর এমনকী প্রাণঘাতী হতে পারে তা ফের উঠে এল উত্তরপ্রদেশের এক গৃহবধূর মর্মান্তিক পরিণতিতে। ভিডিও বানাতে গিয়ে গলায় ফাঁস লেগেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি।

ঘটনা যোগীরাজ্যের বান্দা জেলার। প্রয়াত গৃহবধূর নাম মোহিনী। বয়স ২৭। পরিবারের সদস্যদের দাবি, নিজের গলায় ফাঁস লাগিয়ে একটি ফাঁসির দৃশ্য ফুটিয়ে তুলতে চাইছিলেন তিনি। নিজের গলায় দড়ি লাগিয়ে একটি টুলের উপরে দাঁড়িয়েছিলেন। হাতে ছিল মোবাইল ফোন। আচমকাই ঘটে যায় দুর্ঘটনা। তিনি পা পিছলে পড়ে যান বা ভারসাম্য হারান. সঙ্গে সঙ্গে গলার ফাঁসে চাপ লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়, মোহিনীর নিথর দেহ ঝুলে রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সেই সময় সেখানে উপস্থিত ছিল মোহিনীর চার বছরের শিশুটিও। সে সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে। তার চিৎকার ও কান্না শুনে প্রতিবেশীরা সেখানে প্রবেশ করতেই চোখে পড়ে ভয়ংকর দৃশ্যটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তারাই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তদন্তকারীরা জানিয়েছেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে, দুর্ঘটনাবশতই মৃত্যু হয়েছে মোহিনীর। আকস্মিক এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া। হতভম্ব পরিবারের সদস্যরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.