সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পু্ণ্যার্থী বোঝাই বাস। প্রায় হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়েতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে প্রায় ২৫০ মিটার নিচে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকেই। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
#UPDATE Bus accident near Suryadhar in Uttarakhand: Police teams, fire dept from Tehri and Disaster Response Team from Chamba are at spot. District Magistrate, Sub-Divisional Magistrate are also present. Search & rescue are underway. 10 people died and 9 injured in the accident. pic.twitter.com/RbRHC9rvph
Advertisement— ANI (@ANI) July 19, 2018
[প্রবল ধসে খাদে বাস, ৩০ জনের মৃত্যুর আশঙ্কা]
বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ড পরিবহণ নিগমের ওই বাসটি উত্তরকাশী থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল। হৃষিকেশ–গঙ্গোত্রী হাইওয়ে ধরে বাসটি গন্তব্যের দিকে এগোচ্ছিল। সেই সময় বাসে ছিলেন ২৫ জন যাত্রী। সূর্যধারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। চালক হাজার চেষ্টা কোনও কাজে আসেনি। বাসটি উলটে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
[উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ২০]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তেহরি দমকল বিভাগের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী চাম্বা থেকে পৌঁছায় সূর্যধারে। শুরু হয় তল্লাশি অভিযান। হেলিকপ্টারের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। একে একে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ওই খাদ থেকে আরও বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঋষিকেশের এইমস হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
[অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস পড়ল খাদে, মৃত বহু]
খাদে বাস পড়ে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন উত্তরাখণ্ডের ত্রিবেন্দ সিং রাওয়াত সরকার। নিহতদের পরিবারপিছু ২লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। জখমের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার৷ বাস দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
#UPDATE: State govt has directed helicopters be made available to bring the injured to AIIMS. The next kin of the deceased will be provided compensation of Rs 2 Lakh each. Rs 50,000 each will be provided to the injured. Magisterial inquiry has been ordered into the matter. https://t.co/BUyqdbgHHm
— ANI (@ANI) July 19, 2018
[খাদে উলটে গেল স্কুলবাস, অন্তত ২০ পড়ুয়ার মৃত্যু হিমাচল প্রদেশে]
এর আগে ১ জুলাই ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী হয় উত্তরাখণ্ড৷ ধুমাকোটে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস৷ দুর্ঘটনায় ৪৮ জন বাস যাত্রীর মৃত্যু হয়৷ সেদিনের মর্মান্তিক দুর্ঘটনায় জখম হয়েছিলেন আরও ১০ জন৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার